বিয়ে করলেন দক্ষিণী সুন্দরী সাই পল্লবী, পাত্রের ছবি দেখে ‘থ’ নেটপাড়া

অনেকেই দাবি করছেন তাঁরা বিবাহিত। জানুন ভাইরাল ছবির সত্যতা। ছবিতে দুজনকে দেখা যায় গলায় মালা পরা অবস্থায় দেখা যাচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী সাই পল্লবী! দক্ষিণের একজন দক্ষ অভিনেত্রী! যিনি কিনা আজ পর্যন্ত কোনও ছবিতে মেকআপের সাহায্যে নেননি, বিনা মেকআপেই অভিনয় করে যাচ্ছেন সাই পল্লবী। শুধু সৌন্দর্যের দিক দিয়েই নয়, শিক্ষাগত দিকেও অভিনেত্রীর জুড়ি মেলা ভার। যাই হোক, এতদিন পর্যন্ত আমরা জানতাম অভিনেত্রী অবিবাহিত। কিন্তু যে হারে বলিউড এবং দক্ষিণী মহল জুড়ে বিয়ের সানাই বাজছে তাতে করে অভিনেত্রী সাঁই পল্লবীর বিয়ের গুজবটি মিথ্যে বলে তো মনে হয় না! হ্যাঁ, সম্প্রতি অভিনেত্রী সাই পল্লবী ও পরিচালক রাজকুমার পেরিয়াসামির একটি ছবি ভাইরাল হতেই হুলস্থূল পড়ে গিয়েছে নেটপাড়ায়।

যেখানে দুটিকে বিয়ের পোশাকে দেখা গিয়েছে! তা নিয়েই নেটপাড়ায় হৈচৈ! তবে কি চুপিসাড়ে বিয়ে সেরে ফেললেন সাই পল্লবী ও রাজকুমার? অনেকেই দাবি করছেন তাঁরা বিবাহিত। জানুন ভাইরাল ছবির সত্যতা। ছবিতে দুজনকে দেখা যায় গলায় মালা পরা অবস্থায় দেখা যাচ্ছে। তবে ভাইরাল ছবিটির পেছনের সত্যতা ভিন্ন। উল্লিখিত ছবিটি তাঁদের একটি ছবি ‘SK 21’- এর পুজোর সময় তোলা হয়েছিল। সম্প্রতি নাগা চৈতন্যের সঙ্গে অভিনেত্রী তাঁর আসন্ন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। আল্লু অরাবিন্দ প্রযোজিত তেলেগু চলচ্চিত্রটি পরিচালনা করেছেন চান্দু মন্ডেটি। কিন্তু সম্প্রতি, পরিচালক রাজকুমার পেরিয়াসামির সঙ্গে সাই পল্লবীর যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তা ‘SK 21’-এর পুজোর সময় তোলা। ৯ মে, পরিচালক রাজকুমার সাই পল্লবীকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানাতে পূজা অনুষ্ঠানের কয়েকটি ছবি শেয়ার কে লিখেছিলেন, “শুভ জন্মদিন প্রিয় @Sai_Pallavi92 আপনি সেরা এবং ঈশ্বর আপনাকে সবসময়ের মতো সেরা সবকিছু দিয়ে আশীর্বাদ করুন! আপনাকেও এতে আমার পাশে পেয়ে আমি ধন্য মনে করি! সেখানে থাকার জন্য আপনাকে ধন্যবাদ!।”

তখনই তিনি ছবিটি শেয়ার করেছিলেন। কাজের ক্ষেত্রে সাই পল্লবী খুবই নিখুঁত। তিনি এমন প্রজেক্ট বাছাই করেন যেখানে তাঁর চরিত্রটি গল্পে মূল্য যোগ করে। অভিনেত্রী সম্প্রতি রাজকুমার পেরিয়াসামি পরিচালিত ‘SK 21’-এর কাশ্মীর শিডিউল শেষ করেছেন। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শিবকার্থিকেয়ন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ