সুমনের হিন্দি ছবিতে এবার সুদীপ্তা

বাঙালি পরিচালক সুমন ঘোষের হিন্দি ছবি 'বিরজু'তে এবার কাজ করতে চলেছেন সুদীপ্তা চক্রবর্তী।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালি পরিচালক সুমন ঘোষের হিন্দি ছবি ‘বিরজু’তে এবার কাজ করতে চলেছেন সুদীপ্তা চক্রবর্তী। চলতি মাসের শেষেই শুরু হবে এই ছবির শুটিং। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন শার্দূল ভরদ্বাজ ও সুদীপ্তা চক্রবর্তী। এক্সপেরিমেন্টাল এই ছবির বিষয়বস্তু ও চরিত্র নিয়ে এখনই মুখ খুলতে চাননা পরিচালক। সমস্তটাই তিনি গোপনে রাখতে চান। পরিচালকের সঙ্গে এই নিয়ে চতুর্থবার কাজ করতে চলেছেন সুদীপ্তা। এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা সংবাদমাধ্যমকে জানাতে গিয়ে সুদীপ্তা বলেছেন ‘ছবির এই গল্পটা আমার খুবই পছন্দের। প্রত্যেকেই এই ছবির বড় অভিনেতা। তাই ছবিটা করতে ভীষণ আগ্রহী আমি কাজটা নিয়ে।’

এই ছবির চিত্রগ্রাহকের ভূমিকায় রয়েছেন রবি কিরণ আয়াগিরি। এর আগেও তিনি পরিচালকের সঙ্গে কাজ করেছেন। এই ছবির প্রোডাকশন ডিজাইন করছেন অ্যাঞ্জেলিকা মণিকা ভৌমিক। যিনি এর আগে ‘বডিগার্ড’, নিউটন’র মত ছবিতে কাজ করেছেন। শুধু তাই নয় এই বছরেই মুক্তি পাবে সুমনের প্রথম হিন্দি ছবি ‘আধার’। 

কয়েক মিনিটে হবে সকালের জলখাবার! রাতের বেঁচে যাওয়া ডাল দিয়ে বানান স্যান্ডউইচ

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

রান্নাঘরের কয়েকটা উপকরণেই ফেরান বর্ষায় নরম হওয়া বিস্কুট-চানাচুরের মুচমুচে ভাব

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত