প্রয়াত ধর্মেন্দ্রর ৯০ বছরের জন্মদিনে বিশেষ আয়োজন পুত্র সানি-ববির, ভক্তদের জন্য কী উদ্যোগ?

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরেই ৯০ বছরে পা দেওয়ার কথা ছিল বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর । তবে ৯০ বছর পূর্ণ হওয়ার মাত্র কয়েকদিন আগে বলিউডের ‘হি-ম্যান’ পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। এবার বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর ছেলে সানি দেওল ও ববি দেওল পরিবারের সকল সদস্যদের সঙ্গে খান্ডালা ফার্মহাউসে একত্রিত হবেন। ৮ ডিসেম্বর ধর্মেন্দ্রর জন্মদিনকে বিশেষ করে করে তুলতে চাইছেন ববি এবং সানি। বাবা জন্মদিন পালন করতে ধর্মেন্দ্রর ফার্মহাউদের দরজা খুলে দেওয়া হবে অনুরাগীদের জন্য।

ধর্মেন্দ্র এবং তার পরিবারের কাছে খান্ডালা ফার্মহাউসটি গভীরভাবে তাৎপর্য বহন করে। এটি কেবল একটি বাড়ির চেয়েও বেশি কিছু কারণ এই বাড়িতেই ধর্মেন্দ্রর বহু বছরের স্মৃতি, ব্যক্তিগত মুহূর্ত রয়েছে। বলা ভালো, এই বাড়ির সঙ্গে ছিল অভিনেতার শিকড়ের সংযোগ। জন্মদিনে এই জায়গাকে বেছে নেওয়ার মাধ্যমে দেওয়াল পরিবার কেবল জন্মদিন পালন নয় বরং বহু স্মৃতিকেই আরও একবার স্মরণ করবেন। নীরবে ধর্মেন্দ্রর শেষকৃত্য সম্পন্ন করার পর ভক্তদের জন্য ফার্মহাউসের দরজা খোলার এই সিদ্ধান্তকেও অনেকে স্বাগত জানয়েছেন।

অনেকের কাছে, এটিই তাঁদের প্রিয় অভিনেতাকে শ্রদ্ধা জানানোর শেষ সুযোগ হতে পারে। সানি এবং ববি এই বিষয় উপলব্ধি করেছেন যে প্রিয় অভনেতাকে ভক্তদের সঠিকভাবে বিদায় জানানোর সুযোগ প্রাপ্য। সানি, ববি এবং অন্যান্য নিকটাত্মীয় সহ পরিবারটি ব্যক্তিগতভাবে ফার্মহাউসে আগত ভক্তদের সঙ্গে দেখা করবেন যাতে লোকেরা তাদের শোক, কৃতজ্ঞতা এবং প্রশংসা প্রকাশ করতে পারে।

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ