‘থালাপথি বিজয়ের পরে আপনি?’ ধনুশের রাজনীতিতে প্রবেশ নিয়ে তুঙ্গে জল্পনা

মুখ্যমন্ত্রীই খোদ সুপারস্টার থালাপথি বিজয়। যাই হোক, সম্প্রতি ধনুশের একটি ভিডিও, তাঁর রাজনীতিতে প্রবেশের গুঞ্জন জোরালো করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তামিল সুপারস্টার ধনুশের রাজনীতিতে প্রবেশের জল্পনা আবারও জোরালো হয়েছে। যদিও বর্তমানে তারকাদের রাজনীতিতে প্রবেশের বিষয়টা নতুন নয়। তাঁদের জনপরিচতির উপর ভর করে অনেক রাজনৈতিক দলই এগিয়ে যাচ্ছে, জনতার বিশ্বাসযোগ্যতা অর্জন করছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীই খোদ সুপারস্টার থালাপথি বিজয়। যাই হোক, সম্প্রতি ধনুশের একটি ভিডিও, তাঁর রাজনীতিতে প্রবেশের গুঞ্জন জোরালো করেছে। যেখানে অভিনেতা-পরিচালক তাঁর ভক্তদের ঐক্যকে জনসেবায় কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।

আসলে গতকাল রবিবার (২৬ জুলাই) ভক্তদের আয়োজিত চেন্নাইয়ে একটি রক্তদান শিবিরে অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন ধনুশ। সেখানেই ভাষণ দিতে গিয়ে অভিনেতা বলেছেন, ‘এত মানুষ এক জায়গায় জড়ো হয়েছেন। এই ধরনের ঐক্যের মধ্যে এক বিরাট শক্তি রয়েছে। তবে এই ঐক্যকে অন্যভাবে কাজে লাগাতে হবে। অডিও লঞ্চ এবং সাক্ষাৎ পর্বের বাইরেও আমাদের সবাইকে আরও বেশি জনকল্যাণমূলক কাজে যুক্ত হতে হবে। আপনার এলাকার মানুষের, আপনার আশেপাশের মানুষজনের প্রয়োজনগুলো বুঝুন এবং সম্ভাব্য সব উপায়ে তাঁদের সাহায্য করুন। যা পারবেন, তাই করুন। আমি সবার জন্যে আরও বেশি গর্বিত হতে চাই। আমার বিশ্বাস, আপনাদের ঐক্য সবটা সম্ভব করবে।’

অভিনেতার এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। অনেকের ধারণা থালাপথি বিজয়ের পর ধনুশও রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘মনে হচ্ছে রাজনীতিতে প্রবেশের লাইন আরও লম্বা হচ্ছে। তবে কী থালাপথি বিজয়ের পর রাজনীতিতে প্রবেশকারী পরবর্তী অভিনেতা ধনুশ?’ আর একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘রাজনীতিতে স্বাগত ধনুশ। তামিল নাড়ুর শিক্ষিত, শৃঙ্খলাপরায়ণ এবং সাহসী কণ্ঠস্বরের প্রয়োজন, তিনি শুধু ক্ষমতার পেছনে ছোটা অভিনেতা নয়, আবারও প্রমাণ করলেন।’ তৃতীয় একজন লিখেছেন, ‘মনে হচ্ছে প্রত্যাশার চেয়েও দ্রুত নতুন রাজনৈতিক দল চালু করতে চলেছেন ধনুশ।’ 

 

‘শুধু আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

ব্যাঙ্ক অফ বরোদা’র গ্রাহকদের গোপনীয় তথ্য ফাঁস অনলাইনে! চাঞ্চল্য

আজ থেকেই চালু হাওড়া স্টেশনের নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম, যাত্রীদের জন্য কী কী নতুন সুবিধা?

ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চলাকালীন কঙ্গোয় ভয়াবহ রূপ ধারণ ইবোলার, মৃত ১,৩৫৪

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

পড়ুয়াদের উপর সাত রাউন্ড ছররা গুলি ছুড়েছিল র‍্যাফের এক জওয়ান! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

শুভেন্দুর দরবারে যেতেই ১২ বছরের অন্ধকার ঘুচল পুরুলিয়ার তফশিলি পরিবারে

বিশ্বকাপ ফাইনালে হারের পর প্রথম খোলাচিঠি মেসিদের কোচের, কি লিখলেন?

একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

আরও শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি! বিকেলে প্রবল দুর্যোগের আশঙ্কা

শুক্রের কন্যায় গমন, কাঙ্খিত চাকরি দরজায় কড়া নাড়ছে কোন রাশির জাতকদের?

মার্কিনের জনপ্রিয় ফুড ফেস্টিভ্যালে হামলা বন্দুকবাজের , নিহত ২, আহত একাধিক

আয়কর জমার সময়ে এই ভুলগুলি করলেই গুণতে হবে মোটা টাকার জরিমানা

‘জিহাদ ও প্রতিরোধ ছাড়া আর কোনও পথ নেই’, হিজবুল্লার পাশে দাঁড়িয়ে বার্তা মোজতবার