চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বিরাট চমক! টিআরপিতে এগিয়ে কে, জ্যাস না ফুলকি?

নিজস্ব প্রতিনিধি: এক বছরে কত কিছুই না পরিবর্তন হয়, কাছের মানুষ থেকে দূরের মানুষ, কেরিয়ার, চাকরি, স্থানকাল সবটাই হয়ে যেতে পারে বদল। তেমনি বাংলা সিরিয়ালের ক্ষেত্রেও বিষয়টি একই রকম। টিআরপির দাপটে ১ বছরে বাংলা সিরিয়াল দুনিয়ায় কত ধারাবাহিকই যে এল-গেল, তার কোনও ইয়ত্তা নেই! গতবছরে যে ধারাবাহিকগুলি ছিল, এ বছরে সেই তালিকায় বোধহয় দু-একটা টিকে রয়েছে। তবে বন্ধ হয়ে যাওয়া সেই তারকাদের সঙ্গে কিছু দেখা হচ্ছেই দর্শকদের। সঙ্গে টলিউড পাচ্ছে, একাধিক নতুন নতুন নায়ক নায়িকাদের। গত ১ বছরে একাধিক নতুন নতুন তারকাদের আগমন হয়েছে সিরিয়াল পাড়ায়। তবে এত কাটছাঁটের মধ্যে জি বাংলার ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালের জনপ্রিয়তা কিন্তু একইরকম রয়ে গিয়েছে। টিআরপি তালিকায় নিজের জায়গায় অটল জ্যাস সান্যাল এবং স্বয়ম্ভু। প্রতি সপ্তাহেই গল্প মোড় নিচ্ছে নতুন দিকে। যাতে আগ্রহ বাড়ছে দর্শকদের। এদিকে ‘ফুলকি’ও প্রথম দিন থেকে দর্শকের পছন্দের তালিকায় রয়েছে।

আস্তে আস্তে ফুলকি এবং রোহিতের সম্পর্কের দুরত্ব কমছে। অন্য দিকে, শালিনী ফন্দি নায়ক নায়িকার সম্পর্ক ভাঙার। অন্যদিকে পর্ণা, সৃজনও কোনও অংশে কম নেই, হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে যাচ্ছে। এদিকে স্টার জলসার ‘গীতা এল এল বি’ দর্শকদের প্রতিনিয়ত মুগ্ধ করছে। ‘অনুরাগের ছোঁয়া’ও টিকতে পারছে না তার বিরত্বের কাছে। চলুক এক ঝলকে জানিয়ে দেওয়া যাক, এ সপ্তাহের টিআরপির তালিকায় কে এগিয়ে কে পিছিয়ে…..

প্রথম: জগদ্ধাত্রী (জি বাংলা) ৮.৯
দ্বিতীয়: ফুলকি (জি বাংলা) ৮.৭
তৃতীয়: নিমফুলের মধু (জি বাংলা) ৮.২
চতুর্থ: গীতা এল এল বি, অনুরাগের ছোঁয়া
(স্টার জলসা) ৮.০
পঞ্চম: অনুরাগের ছোঁয়া (স্টার জলসা) ৭.৮
ষষ্ঠ: কোন গোপনে মন ভেসেছে (জি বাংলা)
৭.৪
সপ্তম: কার কাছে কই মনের কথা (জি বাংলা)
৬.৮, কথা (স্টার জলসা) ৬.৮
অষ্টম: সন্ধ্যাতারা (স্টার জলসা) ৬.৬
নবম: জল থই থই ভালবাসা (স্টার জলসা) ৬.
দশম: লভ বিয়ে আজকাল (স্টার জলসা)
৬.০, তুমি আশে পাশে থাকলে (স্টার জলসা) ৬.৩

Published by:

Share Link:

More Releted News:

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ