জানেন কী, মাত্র ৭ বছর বয়সে স্ত্রীকে বিশ্বজয় করতে দেখেছেন নিক?

আমাদের বয়সের ব্যবধান সবসময় হাইলাইট হয়। আমার শাশুড়ি যখন আমাকে সেই গল্পটি বলেছিল, তখন আমার অদ্ভুত লেগেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০০০ সালে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা জিতে রাতারাতি লাইমলাইটে আসেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে তিনি গ্লোবাল স্টার। বলিউড থেকে বেরিয়ে গিয়েছেন অনেকদিন হল, এখন তাঁর রাজত্ব হলিউডে। পপ তারকা নীক জোনাসকে বিয়ে করার পর থেকেই লস অ্যাঞ্জেলেসে শ্বশুরবাড়ি পাকাপাকি ঠিকানা প্রিয়াঙ্কার। ‘মিস ওয়ার্ল্ড’-প্রতিযোগিতায় জেতার পরেই বলিউডে আত্মপ্রকাশ তাঁর। যদিও তাঁর প্রথম অভিনয়ে অভিষেক হয়েছিল দক্ষিণী সিনেমার হাত ধরেই। কিছুদিন আগেই বলিউড কেন ছেড়েছিলেন, সেই বিষয়ে মুখ খুলেছিলেন সিটাডেল অভিনেত্রী। বলিউডে বহু ছবি তাঁর ফ্লপ হয়েছিল, নোংরা রাজনীতি তাঁকে বলিউড ছাড়তে বাধ্য করেছিল বলে দাবি তাঁর। যাই হোক, এখন খ্যাতিতে বলিউডের প্রথম সারির সব অভিনেত্রীকে পেছনে ফেলে দিয়েছেন প্রিয়াঙ্কা। এতটাই তিনি সফল। ২০১৮ সালে পপ তারকা নিক জোনাসকে বিয়ে করেন।

গত বছর সারোগেসির মাধ্যমে কন্যাসন্তান কে স্বাগত জানিয়েছেন অভিনেত্রী পরিবারে। মালতির জন্যে নিজের কেরিয়ারকে ছাড়তেও কোনও সময় নেবেন না অভিনেত্রী, নিজেই জানিয়েছেন তিনি। তবে মোটামুটি সবারই জানা, প্রিয়াঙ্কার থেকে নিক প্রায় ১০ বছরের ছোট। এই নিয়ে কম বিতর্কও হয়নি সিটাডেল নায়িকাকে ঘিরে। কিন্তু তাতে কখনই কোনও প্রতিক্রিয়া করেননি প্রিয়াঙ্কা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রীর শাশুড়ি সোফি ডেনিস জানালেন, ২০০০ সালে যখন প্রিয়াঙ্কা ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার বিজয়ী হয়েছিলেন তখন নীকের বয়স ছিল মাত্র ৭ বছর। সাত বছর বয়সে নিক প্রিয়াঙ্কা চোপড়াকে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় জিততে দেখেছেন। 

জেনিফার হাডসনের টক শোতে, প্রিয়াঙ্কা এই বিষয়ে বলেন যে, “আমাদের বয়সের ব্যবধান সবসময় হাইলাইট হয়। আমার শাশুড়ি যখন আমাকে সেই গল্পটি বলেছিল, তখন আমার অদ্ভুত লেগেছিল। আমার বয়স তখন মাত্র ১৮, আমি মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা জিতেছিলাম। লন্ডনে নভেম্বরে ছিল শো। আমি তার কয়েক মাস আগেই জুলাইতে ১৮ তে পরিণত হই।এটি ২২ বছর আগে অন্য কিছু ছিল। তাঁর বয়স ছিল ৭, এবং আমার বয়স ১৭।”

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত ৩, ভেঙে পড়ল ৩১টি বাড়ি

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?