অসুস্থ ললিত মোদী, হাসিমুখে একের পর এক ছবি পোস্ট সুস্মিতার

ললিত মোদী হাসপাতাল থেকে নিজের ছবি দিয়ে তাঁর স্বাস্থ্যের আপডেট দেন। জানান, ৩ সপ্তাহের মধ্যে দুবার কোভিড, ইনফ্লুয়েঞ্জা এবং গভীর নিউমোনিয়া একাধিক সংক্রমণে আক্রান্ত তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল থেকেই সংবাদের পাতা দখল করে রেখেছেন আইপিএল ফাউন্ডার ললিত মোদী। সৌজন্যে, কোভিডের শিকার হয়েছেন তিনি। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। একদিকে তিনি যখন অসুস্থ, সেখানে বান্ধবী সুস্মিতা সেন সুখী সময়ের প্রতিফলন ঘটাতে ব্যস্ত। গতবছর জুলাইতে ললিত মোদী নিজেই সুস্মিতাকে তাঁর প্রেমিকা হিসেবে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসা মাত্রই জল্পনা-কল্পনা তুঙ্গে ওঠে। একটি ছবিতে ললিত-সুস্মিতাকে বেশ ঘনিষ্ঠ অবস্থাতেও দেখা যায়। কিন্তু ভক্তরা অপেক্ষা করেছিলেন অভিনেত্রী তথা প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতার কাছ থেকে আপডেট জানার জন্যে। কিন্তু সুস্মিতা ললিত মোদীর সঙ্গে সম্পর্ক অস্বীকার করেন। তার কিছুদিন পরেই ললিত তাঁর সোশ্যাল হ্যান্ডেলের ডিপি পরবর্তন করে দেন। যেখানে সুস্মিতার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ছিল।

এদিকে সুস্মিতাকেও এখন প্রাক্তন প্রেমিকের সঙ্গে দেখা যায়। খবর এসেছে যে, ললিত মোদি করোনা ভাইরাসে আক্রান্ত। স্যালাইন চলাকালীন ললিতের কয়েকটি ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে ললিত অসুস্থ, সেখানে ইনস্টাগ্রামে নিয়ে, সুস্মিতা একের পর এক সুখি ছবি পোস্ট করছেন। এদিন তাঁর বান্ধবী জুলজার সঙ্গে কাজিন গৌরব সেনের বিয়ের একটি খোলামেলা ছবি শেয়ার করেছেন। নতুন বছরের শুরুতেই প্রাক্তন প্রেমিক রোহমান শাল, কন্যা রেনি এবং আলিসা, ভাই রাজীব সেন এবং তাঁর বিচ্ছিন্ন স্ত্রী চারু অসোপাকে নিয়ে গৌরবের বিয়েতে উপস্থিত ছিলেন অভিনেত্রী। এছাড়াও আরও একটি পোস্টে সুস্মিতা তাঁর অভিনীত ওয়েবসিরিজ আর্যার তৃতীয় মরসুমের রিলিজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। দলের সঙ্গে পুনর্মিলন ভিডিওটিও শেয়ার করে ইনস্টাগ্রামে লিখেছেন, “সবচেয়ে উষ্ণ স্বদেশ প্রত্যাবর্তন”।

সপ্তাহের শুরুতেই, ললিত মোদী হাসপাতাল থেকে নিজের ছবি দিয়ে তাঁর স্বাস্থ্যের আপডেট দেন। জানান, ৩ সপ্তাহের মধ্যে দুবার কোভিড, ইনফ্লুয়েঞ্জা এবং গভীর নিউমোনিয়া একাধিক সংক্রমণে আক্রান্ত তিনি। অবশেষে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ভাগ্যবশত এখনও তিনি অক্সিজেন নিচ্ছেন। সুস্মিতার ভাই রাজীবও ললিতের দ্রুত আরোগ্য কামনা করে একটি পোস্ট করেছিলেন। কিন্তু ললিতের এই অবস্থার মধ্যে সুস্মিতার একের পর এক পোস্ট, ললিতের স্বাস্থ্য নিয়ে কোনও উদ্বেগ নেই, সবাই প্রমাণ করে যে তাঁদের মধ্যে যদিও বা কোনোদিন সম্পর্ক হয়ে থাকে তা অনেকদিন আগেই বিচ্ছেদ হয়ে গিয়েছে।

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

এআই দিয়ে তৈরি নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

শিয়রে ভোট, কলকাতা পুরসভায় ডিলিমিটেশনের পর প্রকাশিত আসন সংরক্ষণের খসড়া বিজ্ঞপ্তি

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর