মীরের মির্চি ছাড়ার খবরে বেজায় মন খারাপ স্বস্তিকার, কী বললেন বন্ধুকে অভিনেত্রী জানেন?

খুব কাছের বন্ধু স্বস্তিকা মুখোপাধ্যায়েরও মন খারাপ হয়েছে মীরের মির্চি ছাড়ার খবরে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রথের দিন সকাল সকাল অনুরাগীদের জানিয়েছেন মীর। আর তাঁর দেওয়া সেই খবরে সকাল থেকে মন ভার তাঁর ফ্যানেদের। তবে হ্যাঁ মোটের উপর ভালো খবর এই যে মীর জানিয়েছেন তিনি মির্চি ছাড়ছেন কিন্তু রেডিও নয়।  এই খবরের পর থেকেই মন ভারি রথের দিন সকাল থেকেই মীর অনুরাগীদের। শুধুই কী সাধারণ মানুষের মন খারাপ? একদমই নয় বরং খুব কাছের বন্ধু স্বস্তিকা মুখোপাধ্যায়েরও মন খারাপ হয়েছে মীরের মির্চি ছাড়ার খবরে।

বলে রাখা ভালো বহু দিনের বন্ধুত্ব তাঁদের। সম্প্রতি শরীরচর্চা করবেন একসঙ্গে তাই একই জিমে ভর্তিও হয়েছেন। তাই বন্ধুর দেওয়া এরকম খবরের সকাল থেকেই মন ভার স্বস্তিকার। সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করেছেন তিনি মীরের একটি ছবি যেটি রেডিও স্টেশনে দাঁড়িয়েই তোলা। লিখেছেন, ”এই মন খারাপ সামলে উঠতে অনেক সময় লাগবে রেডিওর সঙ্গে প্রেমের সংজ্ঞাটা আজ থেকে বদলে গেল ।”

তার সেই দীর্ঘ পোস্টে অভিনেত্রী আরও লেখেন, ”তোমার জন্য আমার সকালগুলো অন্যরকম ছিল। এই শহর, নিজের বাড়ি, নিজের পরিবার ছেড়ে অন্য শহরে যখন কাজ করতে গেছি, এয়ারর্পোট অবদি সর্বদা সঙ্গী ছিলে তুমি, কত কথা, কত গল্প, কত পছন্দের গান বাজিয়েছ তুমি, কত কিছু শুনেছি তোমার গলায়, কত স্মৃতি…

রেডিও মির্চির সঙ্গে আলাপ ও তোমারি হাত ধরে, মনে পড়েনা কোনোদিন তোমার অনুপস্থিতিতে ওখানে পা রেখেছি বলে।
খুব কষ্ট হচ্ছে।
আজকে আকাশ টা যেমন আংশিক মেঘলা, আমাদের মন গুলো ও তেমন,
রেডিও তে তাড়াতাড়ি ফিরে এসো বন্ধু আমার,
অনেক ভালবাসা তোমার জন্য মীর ❤️”

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা