‘বিতর্কিত’ পোস্ট শেয়ার করে স্বস্তিকার রোষের মুখে মীর

মীরের শেয়ার করা পোস্টে ক্ষোভ উগড়ে দিলেন স্বস্তিকা। এমন পোস্টকে প্রশ্রয় দিয়ে শেয়ার করতে দেখে মীরের প্রতিও খানিক ক্ষোভ উগড়েছেন টলিউডের ক্রাশ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মীর-স্বস্তিকার জুটি কি দানা বাঁধবে? সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরে টলিউডে এখন এই গুঞ্জনই শোনা যাচ্ছে। জানা গিয়েছে, ২০১৭-র পর আবার তাঁদের দেখা যাবে  ‘বিজয়ার পরে  Autumn Flies’ ছবিতে। এই জুটিকে প্রথম দেখা গিয়েছিল কলকাতায় কলম্বাস’ ছবিতে। ইতিমধ্যে মীর-স্বস্তিকার জুটি বাঁধার খবর চাউড় হয়ে গিয়েছে।  পাশাপাশি গুঞ্জনের ঝড়ও গতি পাচ্ছে।

সমস্যা  বাঁধলো এই ছবিকে ঘিরে মীরের শেয়ার করা একটি পোস্ট নিয়ে, যে পোষ্টের শিরোনাম রীতিমত ধর্মীয় বিভেদকে তুলে ধরেছে। অভিযোগ তেমনি। নেটনাগরিকরা তো মুখ খুলেছেন, সরব স্বয়ং স্বস্তিকাও। জানা গিয়েছে ওই বিতর্কিত পোস্ট মীর তাঁর ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করেন। ঝড়ের গতিতে ভাইরাল হয় ওই পোস্ট। যা স্বস্তিকার নজর এড়ায়নি। 

রীতিমত মীরের শেয়ার করা ওই পোস্ট দেখে ক্ষোভে ফেটে পড়েন স্বস্তিকা।  প্রশ্ন তোলেন ওই পোষ্টের শিরোনাম নিয়ে। জানতে চান কী কারণে টাইমলাইনে এই পোস্ট শেয়ার করেছেন মীর? এক দীর্ঘ কমেন্টে স্বস্তিকা লিখেছেন ‘ আজকাল সিনেমাতে কাস্টিং কি হিন্দু-মুসলিম দেখে হবে? অন্য ধর্মের হলে কি সে বিপরীত ধর্মের একটি চরিত্রে অভিনয় করতে পারবেন না? পাশাপাশি তাঁর মন্তব্য,  ‘ভেদাভেদ ছিলইক কবে যে ভুলবো? যা ইচ্ছা লিখে দিলেই হল? হিন্দু মুসলিম এর চেয়ে বড় ক্লিকবেট আর কিছু তো নেই এখন। 

প্রায় চার বছর পর তাঁরা দুজনে জুটি বাঁধছেন নবাগত পরিচালকের ছবিতে। শুটিং শুরু হবে ডিসেম্বরেই। তাঁরা ছাড়াও এই ছবিতে রয়েছেন মমতা শঙ্কর, দীপঙ্কর দে সহ আরও অনেকে। কিন্তু ছবির কাজ শুরুর আগেই এমন এক বিতর্কিত পোস্ট এই জুটির ওপর কোনও প্রভাব বিস্তার করবে নাকি পেশাদারিত্ব বজায় রেখে তাঁরা বুঁদ হয়ে যাবেন তাঁদের কাজে? এখন সেটাই দেখার। 

শুধু স্বস্তিকা নন।এর পাশাপাশি মীরের এই পোস্টের রীতিমত সমালচনা করেছেন তাঁর গুণমুগ্ধরাও। কেউ লিখেছেন ‘মীরদা-র থেকে এমন পোস্ট আশা করা যায় না’।  কেউ লিখেছেন ‘আর কীসে কীসে ধর্মকে টেনে আনা হবে? যদিও এত কিছু বিতর্কের পরেও ‘স্পিকটি নট’ মীর।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা