টলিপাড়ায় জোর গুঞ্জন সম্পর্ক ভেঙেছে স্বস্তিকা-শোভনের, কী বলছেন নায়িকা?

এটা আমার আর শোভনের ব্যক্তিগত ব্যাপার, এখানে কোনও তৃতীয়, চতুর্থ, পঞ্চম ব্যক্তি নেই

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিপাড়ায় এখন কপত-কপতিদের সংখ্যা মেলা। অন-স্ক্রিনে নায়কের স্ত্রী হতে হতে বাস্তবেও যে কখন সেই নায়কের প্রেমিকা হয়ে গিয়েছেন সেই অভিনেত্রী তা বলাই বাহুল্য! এরকম উদাহরণ আমরা অনেক পেয়েছি। যাঁদের মধ্যে কারুর সম্পর্ক পূর্ণতা পেয়েছে, আবার কারুর কারুর সম্পর্ক মাঝপথেই ভেঙে গিয়েছে। বর্তমানে টলিপাড়ার হটেস্ট কাপল হলেন, রুবেল-শ্বেতা, রাহুল-প্রিয়া, আদৃত রায়-কৌশাম্বি চক্রবর্তী-সহ অনেকে। তবে এই তালিকায় রয়েছেন আরও একটি নাম টলিপাড়ার ভীষণই পরিচিত মুখ স্বস্তিকা দত্ত এবং গায়ক শোভন চট্টোপাধ্যায়। ২০২১ সালে নিজেরাই তাঁদের সম্পর্কের শিলমোহর দিয়েছেন। কিন্তু এর মধ্যেই শোনা যাচ্ছে, তাঁদের নাকি বিচ্ছেদ ঘটে গিয়েছে।

একসঙ্গে বার্থডে সেলিব্রেশন থেকে দীঘা, মন্দারমণি ঘুরতে যাওয়া, নিরিবিলিতে সময় কাটানো, সব ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেন তাঁরা, কিন্তু এরই মধ্যে উধাও সবকিছু! ব্যপারটা ঠিক কী? কয়েক দিনে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায় আর অভিনেত্রী স্বস্তিকা দত্তের সম্পর্কে নাকি তৃতীয় ব্যক্তির আগমন হয়েছে। সত্যিই কি তাই? এই প্রসঙ্গে একটি বেসরকারি সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেছেন, “এটা আমার আর শোভনের ব্যক্তিগত ব্যাপার, এখানে কোনও তৃতীয়, চতুর্থ, পঞ্চম ব্যক্তি নেই”।

এই মুহূর্তে ‘তোমার খোলা হাওয়ার’র শুটিংয়ে ব্যস্ত তিনি। তাই বেশি কথা বাড়াতে চাননি অভিনেত্রী। বরং তাঁর সঙ্গে শোভনের সম্পর্ক নিয়ে যে, চারিদিকে যেহারে গুঞ্জন চলছে তাতে চরম বিরক্ত নায়িকা। একপ্রকার বাধ্য হয়েই অভিনেত্রী বলেন, “আমি সত্যিই কিছু বলতে চাই না। আমাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কোনও তৃতীয়, চতুর্থ, পঞ্চম ব্যক্তি নেই। আর আমরা একসঙ্গে আছি কি নেই, তা-ও এই মুহূর্তে কিছু বলতে চাই না।” এদিকে কিছু দিন আগেই সময় পরিবর্তন হয়েছে ‘তোমার খোলা হাওয়া’ সিরিয়ালের। তবে সময় পরিবর্তন হলেও দর্শকমহলে ধারাবাহিকের জনপ্রিয়তা কমেনি। এদিকে মে মাসে মুক্তি পাবে স্বস্তিকা অভিনীত নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রযোজিত ছবি ‘ফাটাফাটি’।

কয়েক মিনিটে হবে সকালের জলখাবার! রাতের বেঁচে যাওয়া ডাল দিয়ে বানান স্যান্ডউইচ

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

রান্নাঘরের কয়েকটা উপকরণেই ফেরান বর্ষায় নরম হওয়া বিস্কুট-চানাচুরের মুচমুচে ভাব

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত