অভিনয়ের পাশাপাশি পড়াশোনা, সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর অর্জন করলেন দিতিপ্রিয়া

দিতিপ্রিয়া রায়, টলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী। মাস কয়েক আগেই ছেড়েছেন 'তুমি যে আমার' বিতর্কিত সিরিয়ালটি। যদিও খুব ছোট থেকেই অভিনয় জগতে তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিতিপ্রিয়া রায়, টলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী। মাস কয়েক আগেই ছেড়েছেন ‘তুমি যে আমার’ বিতর্কিত সিরিয়ালটি। যদিও খুব ছোট থেকেই অভিনয় জগতে তিনি। কিন্তু তাঁর পরিচিতি ‘রাণী রাসমণি’ ধারাবাহিকের মাধ্যমেই। যেখানে রাসমণির চরিত্রে ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি। যদিও এখন ওয়েব সিরিজেও অভিনয় করছেন তিনি। সুতরাং অভিনেত্রী তাঁর পেশায় যথেষ্ট সক্রিয়। তবে কাজে এমন ব্যস্ততার মধ্যেও পড়াশোনা চালিয়ে গিয়েছেন তিনি। তার ফলও মিলল হাতেনাতে। সদ্য সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর অর্জন করেছেন তিনি। আবারও প্রমাণিত হল জনপ্রিয় প্রাবাদটির ‘যে রাঁধে সে চুলও বাঁধে’। কিন্তু অভিনয়ের ব্যস্ততার মাঝেও কীভাবে পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন তিনি? সঙ্গে জানালেন, একসময় এই পড়াশোনার জন্যেই তাঁকে কতটা অপমানিত হতে হয়েছিল।

কিন্তু তাতে তিনি হার মানেননি, সেই অপমানই তাঁকে এগিয়ে দিয়েছে। দিতিপ্রিয়ার প্রথম ধারাবাহিক ‘দুর্গা’। প্রথম কাজ থেকেই তিনি বাংলা বিনোদনদুনিয়ায় নিজের নাম বানিয়ে নিয়েছেন। যত দিন এগিয়েছে তত তিনি অভিনয়ে পরিণত হয়েছেন। ‘অপরাজিত’, ‘তোমায় আমায় মিলে’, ‘মা’, ‘ব্যোমকেশ’ ও ‘বামাক্ষ্যাপা’র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। কিন্তু কেন্দ্রীয় চরিত্র হিসেবে তাঁর প্রথম ধারাবাহিক রাজেন্দ্রপ্রসাদ দাসের ‘রাণী রাসমণি’। এরপর তাঁর বড়পর্দায় প্রথম কাজ সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘রাজকাহিনী’। এছাড়াও শৌভিক কুন্ডুর ‘আয় খুকু আয়’, হিন্দি ছবি ‘বব বিশ্বাস’-এর মতো একাধিক ছবি-ধারাবাহিকে কাজ করেছেন তিনি। সুতরাং রোজ একাধিক শিফটে চলত শুটিং। কিন্তু তাল মিলিয়ে পড়াশোনাও বজায় রেখেছেন তিনি। তবে এক্ষেত্রে তাঁকে তাঁর মা, শিক্ষিকা, অধ্যাপক এবং অভিনয়দুনিয়ার অনেকেই সাহায্য করেছেন। তবে কখনও তাঁর বাড়ি থেকে জোর করে পড়তে বসায় নি কেউ। তেমনি ভাবে সহযোগিতা করেছেন দিতিপ্রিয়ার শিক্ষিকারাও।

তবে সারাদিন শুটিংয়ের পর পড়ায় মন বসাতে খুবই কষ্ট হত তাঁর। যে কারণে অনেকেই তাঁকে বলতেন, এমনভাবে ক্লাস টেনও তাঁর পক্ষে পাশ করা সম্ভব হবেনা! ওই অপমানের কারণেই তাঁর জেদ বেড়ে যায়। তাই ধরেই নিয়েছিলেন, যে ভাবেই হোক পড়াশোনা চালিয়েই যাবেন তিনি। তেমনি স্কুলে যখন যেতেন, তখন বন্ধুদের সঙ্গে চুটিয়ে খেলাধুলো করতেন। কিন্তু কাজের চাপে ঘুম হত না তাঁর। তবে যেভাবেই হোক চালিয়েই গিয়েছিলেন তিনি, অবশেষে সফলতা পেলেন। তবে আগামীতে অভিনয়ের পাশাপাশি আর কী কী করবেন তা জানাননি। স্নাতকোত্তর পাশ করার বিষয়টি অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলৈই কয়েকটি ছবি শেয়ার করে জানিয়েছেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২