দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এবার বলিউডে ডেবিউ করতে চলেছেন তনুশ্রী

নিজস্ব প্রতিনিধিঃ সমসাময়িক অভিনেত্রীদের পিছনে ফেলে এবার বলিউড যাত্রা করতে চলেছেন বঙ্গতনয়া তনুশ্রী চক্রবর্তী। বলিউডে বাঙালি অভিনেতাদের কাজ করার হতনা নতুন কিছু নয়। এর আগে যিশু সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় কিংবা স্বস্তিকা মুখোপাধ্যায় বা রুক্মিণী মৈত্রর কাজ দর্শক দেখেছেন। কিন্তু নিজের সমসাময়িক অভিনেত্রীদের পিছনে ফেলে এবার বলিউড যাত্রা করছেন তনুশ্রী। জুটি বাঁধছেন ‘ঢাই কিলো হাত’-এর সঙ্গে। বুঝতেই পারছেন নিশ্চয়ই কার কথা বলা হচ্ছে? সানি দেওল। এবার তাঁর সঙ্গেই জুটি বাধতে চলেছেন নিজের প্রথম কাজে তনুশ্রী। 

সানি দেওলের ছবি মানেই তাতে থাকে ভরপুর অ্যাকশন। তবে যেটা উপরি পাওনা তা হল সানির সঙ্গেই এবার পর্দায় জমজমাট অ্যাকশন করবেন তনুশ্রীও। ছবিতে সানি দেওলের স্ত্রীয়ের ভূমিকায় রয়েছেন তিনি। ছবির নাম ‘সূর্য’। মালয়লম ছবি ‘জোশেপ’-এর হিন্দি রিমেক এই ছবি।  পরিচালনায় রয়েছেন এম।পদ্মকুমার। যোধপুর, উদয়পুর সহ বেশ কিছু জায়গায় জোরকদমে চলছে ছবির শুটিং। টলিউডে শেষ ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ ছবিতে দেখা গিয়ছিল তনুশ্রীকে। 

Published by:

Share Link:

More Releted News:

সৌরভের পরিবর্তে ‘দাদাগিরি’ সঞ্চালনায় এবার লিয়েন্ডার পেজ কিংবা দেব!

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

‘হক’ সিনেমার জন্য কোরান পাঠ করতেন অভিনেত্রী ইয়ামি গৌতম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ