সে কী! তথাগতর ছবির প্রিমিয়ারে না

মুক্তির আগে বলা যায় শেষ মুহুর্তের পরিচালক তথাগত জানালেন এই ছবির প্রিমিয়ার হচ্ছে না। কেন? নিজের ফেসবুক হ্যান্ডেলে তার কারণও জানিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ১১ অগাস্ট শুক্রবার অর্থাৎ আজ মুক্তি পাওয়ার কথা ছিল তথাগত মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবি ‘ভটভটি’। কিন্তু মুক্তির আগে থেকেই হল পাওয়া নিয়ে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়েছিল ছবিটি। ছবি মুক্তির আগে  শেষ মুহুর্তে পরিচালক তথাগত জানালেন, এই ছবির প্রিমিয়ার হচ্ছে না। কেন, নিজের ফেসবুক হ্যান্ডেলে তার কারণও জানিয়েছেন তিনি।

দেখুন কী লিখেছেন তথাগত, ”আমার প্রথম হল রিলিজ সিনেমা ভটভটির কোনো প্রিমিয়ার করা সম্ভবপর হচ্ছে না,কারণ আমরা যেহেতু সবকটা সিনেমা হলেই একটা করে শো পেয়েছি এবং সেগুলো কোনোটাই সন্ধ্যের প্রাইম টাইম শো নয়, যেখানে প্রিমিয়ারে অভিনেতারা উপস্থিত থাকতে পারবেন। তাই বাধ্য হলাম আমরা প্রিমিয়ার শো বন্ধ করতে। আশা করি আপনারা প্রতিটা শো-কে প্রিমিয়ার শো তে রুপান্তরিত করবেন। ১১ই অগাস্ট, ভটভটির সাথে যে দু’টি বাংলা এবং যে দু’টি হিন্দি সিনেমা রিলিজ করছে তাদের হল লিস্ট এবং শো টাইমিং বুক মাই শোতে জ্বলজ্বল করলেও ভটভটির জন্য এখনো অবধি শো এর সংখ্যা খুবই কম। ভটভটির মাল্টিপ্লেক্স পার্টনার Inox, তা সত্বেও তারাও এখনও অবধি মাত্র দুটি শো ভটভটির জন্য বরাদ্দ করেছে। কোনো সিনেমা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের ঠিক কতটা উৎসাহ সেটা বোধকরি আমাদের কলকাতার ‘বাংলা সিনেমা ধ্বংস করো’ কমিটির প্রযোজক, পরিবেশকরা জানেন।”

”পলিটিক্স আর দালালি করে সিনেমার হল আটকানো যায়, উন্নত সিনেমা তো আর বানানো যায় না। সেই সিনেমাই আপনারা বানাবেন যা এতদিন ধরে বানিয়ে এসেছেন এবং হায়নাদের মতো একে অপরের পিঠ চাপড়াবেন, তাতে দর্শকদের কিচ্ছু যায় আসেনি, তারা বাংলা সিনেমা দেখেনি, আজও দেখবে না। আপনারা হল নিয়ে নোংরা পলিটিক্স করে যান, ডিস্ট্রিবিউটর, হল মালিকদের সাথে হাত মিলিয়ে, টাকার খেলা খেলে ভটভটির রিলিজকে ক্ষতিগ্রস্ত করতে পারেন, সিনেমা আটকাবেন কি করে, শিল্প আটকাবেন কি করে। ওটা তো আর টাকা দিয়ে কেনা যায় না, আর পলিটিক্স করে ম্যানুপুলেটও করে উন্নত সিনেমাও বানানো যায় না। ধন্যবাদ বাংলা সিনেমার সম্ভাবনাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য। তবে এখনো নামগুলো বলা বাকি, আজকের পর নামগুলোও লুকোনো থাকবে না। কারণ এখনো এ শহরে, এ রাজ্যে একটা হিন্দি সিনেমা কোয়েস্ট মলে ১৫ টা শো পায়, ভটভটির নাম কোথাও থাকে না।”

হল না পাওয়া ও বাংলা ছবির রেষারেষি নিয়ে এর আগে সরব হয়েছিলেন স্বস্তিকা। এবার তথাগতর ছবি সেই সমস্যায় জর্জরিত। তার পাশে দাঁড়িয়েছেন স্বস্তিকা। উল্লেখ্য তথাগতর নতুন এই ছবিতে অভিনয় করেছেন ঋষভ বসু, বিবৃতি চট্টোপাধ্যায়, দেবলীনা দত্ত, রজতাভ দত্ত ও তথাগত নিজে। 

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা