হল পাচ্ছে না তথাগত’র ‘ভটভটি’, পাশে দাঁড়ালেন শ্রীলেখা

ফের হল পাওয়া নিয়ে জটিলতায় পড়েছে তথাগতর এই ছবি। এই নিয়ে একটি পোস্টও করেছেন তথাগত।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলা সিনেমার হল না পাওয়া নিয়ে সরব হচ্ছেন টলিউডের (Tollywood) বহু তারকারাই। অনেকেই বাংলা সিনেমার পাশে দাড়ান এর মত ট্যাগলাইনকে অবান্তর বলে মন্তব্য করে বলেছেন বাংলা সিনেমার পাশে দাঁড়ানো, বসার দরকার নেই। বরং বাংলা সিনেমা দেখতে আসুন। বেশ কিছুদিন আগে স্বস্তিকা মুখোপাধ্যেয়ের ‘শ্রীমতী’ ছবিটি কমসংখ্যক হল পাওয়া নিয়ে সরব হয়েছিলেন স্বস্তিকা নিজে। অভিযোগ এনেছিলেন এসভিএফের (SVF) বিরুদ্ধে। আবারও সেই এক ছবি কলকাতার সিনে পাড়ায়। 

১১ অগাস্ট মুক্তি পাচ্ছে একগুচ্ছ বাংলা ছবি। সেই তালিকায় রয়েছে তথাগত মুখোপাধ্যায়ের (Tathagata Mukherjee)পরিচালনায় ছবি ‘ভটভটি’ (Bhatbhati)। গতে বাঁধা ছকের বাইরে এক ছবি তৈরি করেছেন তথাগত। জলপরী আর জলের তলায় থাকা এক সাম্রাজ্যের গল্প বলবে এই ছবি। কিন্তু ফের হল পাওয়া নিয়ে জটিলতায় পড়েছে তথাগতর এই ছবি। এই নিয়ে একটি পোস্টও করেছেন তথাগত। তাতে রীতিমত ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। লিখেছেন, এডভান্স বুকিং শুরু হয়ে গেছে সবকটা সিনেমার।এখনো অবধি কলকাতায় ভটভটি পেয়েছে মাত্র ৯ টা হল, এবং ১ টা করে শো। ভটভটি শো এর অভাবে ধুঁকছে। আপনারা যারা ভটভটি দেখার অপেক্ষা করছিলেন জানি না তারা কিভাবে ভটভটি দেখবেন,কারন অজানা কারনে হল মালিকরা ভটভটির শো দিচ্ছেন না অথবা শেষ মূহুর্তে ১টা করে শো দিচ্ছেন।প্রমানিত বাংলা সিনেমা গুনগত মানের বিচারে, দর্শকদের চাহিদার ওপর নির্ভর করে কলকাতার হলে শো পায় না।কাল আরো বেশি করে বোঝা যাবে কিসের ওপর কলকাতার হলে শো পাওয়া নির্ধারন হয়!!!ক্ষমতার জোরে যারা বাংলা সিনেমাকে বারবার হারিয়ে দেয় তারা এবার পাছার কাপড় সামলাক।’।

এই অবস্থায় তথার পাশে দাড়িয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। লিখেছেন, তথাগত মুখার্জী, দেবলীনা দত্ত, বিবৃতি চট্টোপাধ্যায় অভিনীত ছবি হল পাচ্ছে না শ্রেফ ক্ষমতার অপব্যবহারে।  আমার দৃঢ় বিশ্বাস ছবিটা ভালো হয়েছে, তথার আগের কাজ তার সাক্ষ্য বহন করে। তাঁবেদার  আর সিন্ডিকেটর ভিড়ে ছবি যদি হল না পায় তাহলে ওই বঙ্গভূষণ বিভীষণেরা জিতে যাবে একে অপরের পিঠ চাপড়ে। আপনরাও কী তাই চান? রিপ বাংলা সিনেমা।”

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ