‘দিলীপ কুমারের সঙ্গে কাজ করতে না পারার দুঃখ চিরকালই রয়ে যাবে’: কমল হাসান

Share:

নিজস্ব প্রতিনিধি: জনপ্রিয় দক্ষিণী সুপারস্টার কমল হাসান, তাঁর আসন্ন দক্ষিণী ছবি ‘বিক্রম’ (Vikram) এর প্রচার জোরকদমে শুরু করেছেন। এটি মূলতঃ একটি অ্যাকশন-থ্রিলার। এই ছবির মাধ্যমেই বিরতি কাটিয়ে কামব্যাক করলেন নায়ক। বিশেষত এই ছবির জন্যই তিনি ইদানিং বেশ খবরের শিরোনামে থাকছেন। তাঁর এই ছবি মুক্তির আগেই ইতিমধ্যেই ‘প্যান-ইন্ডিয়া’ ছবির আওতাভুক্ত হয়েছে। সম্প্রতি, কমল হাসান তাঁর কেরিয়ার জীবনের একটি আফসোসের কথা প্রকাশ্যে আনলেন। তিনি প্রয়াত কিংবদন্তি বলিউড অভিনেতা দিলীপ কুমারকে পর্দার আইডল হিসেবে বিবেচনা করতেন।

তাঁর মতে দিলীপ কুমারের, সর্বদা খোলামেলা ছিলেন। পর্দায় তাঁর সঙ্গে অভিনয় না করতে পারা কমল হাসানের কাছে একটি বড় দুঃখ বা আফসোসের জায়গা। সম্প্রতি, মুম্বাইতে একটি ইভেন্ট চলাকালীন, কমল হাসান প্রকাশ করেছিলেন যে, দিলীপ কুমারের সঙ্গে কাজ করতে না পারা তার কেরিয়ারের সবচেয়ে বড় অনুশোচনার জায়গা। এছাড়াও তিনি আরও বলেছেন, কমল হাসান তাঁর তামিল ছবি ‘থেভার মাগান’ এর হিন্দি রিমেক দিলীপ কুমারের সঙ্গে রিমেক করতে চেয়েছিলেন। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। হিন্দিতে এই ছবির রিমেকটি তিনিই লিখেছিলেন এবং প্রযোজনা-পরিচালনাও করতে চেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে এই ছবি আর করে হয়ে ওঠেনি তাঁর পক্ষে, কারণ দিলীপ কুমার রাজি হননি। এই ছবিটি পরে হিন্দিতে ‘বিরাসাত’ হিসাবে রূপান্তরিত হয়েছিল, যেখানে পিতা-পুত্রের জুটির ভূমিকায় অভিনয় করেছিলেন, অনিল কাপুর এবং অমরীশ পুরি।

এদিন কামাল হাসান বলেছেন, “একজন অভিনেতা আছেন যাকে আমি খুব মিস করি এবং আমি সত্যিই তাঁর সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। এমনকী আমি তাঁর হাত ধরে অনেক অনুরোধ করেছিলাম তাঁর সঙ্গে চোখ করার জন্যে কিন্তু তিনি অভিনয় একেবারেই শেষ করে দিয়েছিলেন তখন দিলীপ কুমার, আর অভিনয় করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন দিলীপ কুমার সাহেব। আমি তাঁর সঙ্গে ‘তেভার মাগন’ ছবিটি করতে চেয়েছিলাম। কিন্তু বাস্তবে তা হয়নি, তাই আমি এই ছবি পরবর্তীতে অন্য বন্ধুকে দিয়ে দিয়েছিলাম এবং তিনি এটি অনিল কাপুর সাহেব এবং অমরিশ পুরি সাহেবের সঙ্গে ‘বিরাসাত’ ছবিটি তৈরি করেছিলেন। আমি কখনই ভাবিনি যে, আমি দিলীপ কুমার সাহেবের সঙ্গে দেখা করতে পারব। কিন্তু সেই সৌভাগ্য হয়েছিল আমার, আমরা ‘এক দুজে কে লিয়ে’-ছবির রজত জয়ন্তীতে একে অপরের সঙ্গে সাক্ষাত করে হাত মিলিয়ে ছিলাম।’

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

পুলিশকে খোলা হাত দেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?