Loading live market data...
Loading active stocks...
Connecting...

কলম্বিয়ার নিজ শহরে পপ তারকা শাকিরার ভাস্কর্য, অবাক করল গোটা বিশ্বকে

জানা গিয়েছে, শাকিরার এই ভাস্কর্যটি স্পটিফাই ২৯ সেপ্টেম্বর দিনটিকে শাকিরার জন্য উৎসর্গ করেছে। কারণ বিখ্যাত এই মিউজিক প্ল্যাটফর্মটিতে তাঁর গানই সবচেয়ে বেশি স্ট্রিমিং হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের শহরেই যদি নিজের মূর্তি গড়া হয় বা সেই মূর্তি দেখার জন্যে ভিড় জমে পর্যটকদের, তাহলে তার মতো গর্বের কিছু হতে পারেনা তাই না! হ্যাঁ, বিশ্বখ্যাত গায়িকা শাকিরা, যাঁর বিশ্ব জুড়ে জনপ্রিয়তা তুঙ্গে। সেই কলম্বিয়ান পপ গায়কিরা সম্মান প্রদর্শনে সম্প্রতি তাঁর নিজের দেশেই একটি ভাস্কর্য উন্মোচিত হয়েছে। যা কিনা গোটা সাইবারবাসীদের রীতিমতো চমকে দিয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) পপ গায়িকা নিজেই তাঁর ইনস্টাগ্রামে এই সম্পর্কিত পোস্ট একটি পোস্ট করে ভক্তদের সুখবর দিলেন ৪৬ বছর বয়সী এই সংগীতশিল্পী পোস্টে তাঁর ভাস্কর্যটির ছবি ও ভিডিও প্রকাশ করেছেন। সেখানে একটি ছবিতে তাঁর ভাস্কর্যের সামনে বাবা ও মা-কে ছবি তুলতে দেখা যায়। ব্রোঞ্জের তৈরি ২১ ফুট উচ্চতার এই ভাস্কর্যটি শাকিরার জন্মস্থান ব্যারানকুইলাতে স্থাপন করা হয়েছে। শিল্পী ইয়িনো মার্কস এটি তৈরি করেছেন। ভাস্কর্যটি মুলত শাকিরার ২০০৫ সালে প্রকাশিত বিখ্যাত মিউজিক ভিডিও ‘হিপস ডোন্ট লাই’র নাচের একটি দৃশ্যের সান্নিধ্যে তৈরি করা হয়েছে। ছবির ক্যাপশনে শাকিরা লিখেছেন, ‘ভাস্কর্যটির পাশে আমার পিতা-মাতাকে দেখে আমি বেশ আনন্দিত। বিশেষ করে আমার মায়ের জন্য, কেননা এটা তাঁর জন্মদিন।’

এদিন গায়িকার পোস্ট করা ছবিতে ভাস্কর্যটির সামনে তাঁর ভাই ও ব্যারানকুইলার মেয়রকেও দেখা গিয়েছে কথোপকথন জুড়তে। ভাস্কর্যটি সম্পর্কে শাকিরা আরও বলেন, ‘আমার এ ছোট হৃদয়ের জন্য এটি বিশাল প্রাপ্তি’। এছাড়াও শাকিরা কে তাঁর উৎসর্গকৃত ফলক প্রদান করা হয়েছে। যেখানে লেখা আছে যে, একটি হৃদয় যা সৃষ্টি করে, হিপস ডোন্ট লাই, একটি অতুলনীয় প্রতিভা, একটি কণ্ঠ যা জনসাধারণকে নাড়া দেয় এবং খালি পায়ে শৈশব ও মানবতার কল্যাণে অগ্রসর হয়। জানা গিয়েছে, শাকিরার এই ভাস্কর্যটি স্পটিফাই ২৯ সেপ্টেম্বর দিনটিকে শাকিরার জন্য উৎসর্গ করেছে। কারণ বিখ্যাত এই মিউজিক প্ল্যাটফর্মটিতে তাঁর গানই সবচেয়ে বেশি স্ট্রিমিং হয়।

এর আগে অবশ্য কলম্বিয়ান ফ্যানবেজের পক্ষ থেকে ‘শাকিরা ডিজার্ভ আ ডে’ হ্যাশট্যাগে একটি ক্যাম্পেইন চালু করা হয়। সেটি সামাজিকমাধ্যমে বেশ আলোড়ন তোলে।স্পটিফাইতে এক সাক্ষাৎকারে শাকিরা বলেন, “আমার ক্যারিয়ারে আমার ভক্তরা যে ভূমিকা পালন করেছেন সেটা প্রকাশ করা অসম্ভব। আমার জন্মভূমি সবসময়ই ক্যারিয়ারে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। কলম্বিয়া অনুপ্রেরণার একটি অন্তহীন উৎস। সেটা বৈচিত্র্য, সংস্কৃতি, শব্দ, গল্প, লোককাহিনী, খাবার ইত্যাদির জন্য। এটি একটি সমৃদ্ধ সংস্কৃতি। আমি এখানে বেড়ে উঠতে পেরে বেশ কৃতজ্ঞ।” মাত্র ১৩ বছর বয়সে সনি মিউজিক কলম্বিয়া থেকে শাকিবার গানের কেরিয়ার শুরু হয়। তাঁর প্রথম অ্যালবাম ‘ম্যাগিয়া’ (১৯৯১) ও দ্বিতীয় অ্যালবাম ‘পেইগ্রো’ (১৯৯৩), যেগুলি ব্যর্থ হয়েছিল প্রথমে। দুই বছর পর স্প্যানিশ ভাষায় গান শুরু করার পর তিনি একের পর এক ছক্কা মারতে থাকে। তাইতো শাকিরাকে বলা হয় ‘কুইন অব ল্যাটিন মিউজিক’। তাঁর গাওয়া উল্লেখযোগ্য অ্যালবামগুলির মধ্যে রয়েছে, ‘ইনভিটেবল’, ‘হোয়েনএভার হোয়েনএভার’, ‘লা তোর্তুরা’, ‘হিপস ডোন্ট লাই’, ‘বিউটিফুল লায়ার’, ‘ওয়াকা ওয়াকা’, ‘লোকা’, ‘ডেয়ার- লা লা লা’, ‘রাবিওসা’ প্রমুখ।

রাজ্যে ষষ্ঠ ঘোকসাডাঙ্গার রৌনক মিত্র, প্রাপ্ত নম্বর ৬৯২, হতে চায় অধ্যাপক

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩, নিখোঁজ একাধিক

ব্রিগেডে বিজেপির শপথগ্রহণের দিনে কোন কোন রাস্তায় নো-পার্কিং এবং যান নিয়ন্ত্রণ? জেনে নিন

ইনস্টাগ্রামের প্রেম থেকে রক্তাক্ত পরিণতি! প্রয়াগরাজে কিশোরী প্রেমিকাকে নৃশংস খুন প্রেমিকের

রাতারাতি প্রিয়াঙ্কা চোপড়ার লক্ষ লক্ষ ইনস্টাগ্রাম ফলোয়ার্স গায়েব, কারণ কী?

ব্রিগেডের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত বিমান বসু, আর কী চমক থাকছে?‌

ভোটে জিতেই জনসেবা, হাসপাতাল পরিদর্শনে বিজেপির জনপ্রতিনিধি, কী বললেন?

শপথের জন্য পার্ক স্ট্রীট ,রেড রোড, ধর্মতলা চত্বর জুড়ে লাগানো হচ্ছে ৭০০ মাইক

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

মাধ্যমিকে ৬৯০ নম্বর প্রাপ্ত রাজ্যের সম্ভাব্য অষ্টম প্রজ্ঞার লক্ষ্য এবার নিটে সাফল্য

‘নির্দিষ্ট সময় ছিল না, যখন ইচ্ছে হত, পড়তে বসতাম’, মাধ্যমিকে ষষ্ঠ হুগলির সোহিনী

‘ভালো লাগে না একটানা পড়াশোনা করতে’, কোন ম্যাজিকে মাধ্যমিকে তৃতীয় বাঁকুড়ার মৈনাক?