রবীন্দ্র এবং ওকাম্পোর কাহিনি এবার সেলুলয়েডে

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার সেলুলয়েডে রবীন্দ্রনাথ ঠাকুর এবং ভিক্টোরিয়া ওকাম্পোর কাহিনি তুলে ধরা হবে। বেশে ভিক্টর ব্যানার্জি এবং আর্জেন্টিনা অভিনেত্রী ওকাম্পো। কেমন হবে সেই কেমিস্ট্রি? নির্দেশনায় এবং চিত্রনাট্যকারের দায়িত্বে রয়েছেন, সুদূর আর্জেন্টিনাবাসী পরিচালক পাবলো সিজার। রবীন্দ্রনাথের ভূমিকায় বাঙালি অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং ওকাম্পোর ভূমিকায় আর্জেন্টিনার অভিনেত্রী এলিওনোরা ওয়েক্সলার। এছাড়া এই ছবিতে থাকবেন, বঙ্গ তনয়া রাইমা সেনও।

আগামী ৬ মে এই ছবি মুক্তি পেতে চলেছে। সঙ্গে এই ছবির নাম দেওয়া হয়েছে, ‘থিংকিং অব হিম’। এই ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন ভারতীয় পরিচালক সূর্য কুমার। ছবির কাহিনী নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট উন্মাদনা তৈরি হয়েছে। রবীন্দ্র নাথ ঠাকুরের সম্পর্কে এই অজানা গল্প অনেকের কাছেই অজানা।

১৯২৪ সালে জলপথে পেরুর উদ্দেশে বেরিয়ে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু জাহাজেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি, সেই কথা আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এয়ারেসের অভিজাত পরিবারের মেয়ে ওকাম্পোর কানে গিয়ে পৌঁছলে তৎক্ষণাৎ রবীন্দ্রনাথ ঠাকুরকে ওকাম্পোর বাড়িতে নিয়ে আসা হয়। তত দিনে রবীন্দ্রনাথের ‘গীতাঞ্জলি’র ফরাসি অনুবাদ পড়ে মুগ্ধতার সাগরে ভাসছিলেন ওকাম্পো। যিনি নিজেও একজন লেখক। এরপর ওকাম্পোর বাড়িতে রবি ঠাকুর পৌঁছলে তিনি নিজেই রবীন্দ্রনাথের সেবায় নিজেকে নিয়োজিত করেন। এরপর সম্পূর্ণ সুস্থ হওয়ার পর আর্জেন্টিনা থেকে বিদায় নেন রবি ঠাকুর। আর কিছু সাহিত্যিকদের মতে, এই দীর্ঘ সময়েই ওকাম্পো ও রবি ঠাকুরের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু কি সেই সম্পর্ক, সেটা এখনও ধোঁয়াশা।

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

মাটির প্রতিমা নয়, নিজের মেয়েকেই লক্ষ্মী রূপে পুজো কৃষ্ণগঞ্জের দম্পতির

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার

বিচারকের নাবালক ছেলের মার্সিডিজের ধাক্কায় প্রাণ গেল স্কুটার আরোহীর