VED: মুক্তি পেল রীতেশ দেশমুখের প্রথম পরিচালিত মারাঠা ফিল্ম ‘বেদ’-এর টিজার

তাই আমার হৃদয় বছরের পর বছর ধরে মারাঠিতে চলচ্চিত্র করার জন্য আকাঙ্ক্ষিত ছিল। এবার তা সত্যিই হচ্ছে। আমাদের প্রোডাকশন হাউস MFC এর অধীনে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েক মাস আগেই গুঞ্জনে উঠে এসেছিল, খুব শীঘ্রই অভিনেতা রীতেশ দেশমুখ মারাঠা ইন্ডাস্ট্রিতে ডেবিউ করতে চলেছেন। তবে সেই গুজব সত্যি প্রমাণিত করে কিছুদিন আগেই রীতেশের মারাঠি ডেবিউ ছবির পোস্টার লঞ্চ হয়েছে। বহু বছর ধরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজ করছেন রীতেশ, তাঁর অভিনয় দক্ষতা, কৌতুক অভিনয় সবটাই দারুণ মুগ্ধ করে ভক্তদের। তবে এবার রয়েছে আরও চমক, শুধু অভিনয় নয়, মারাঠি ছবির মাধ্যমে তিনি পরিচালক রূপে আত্মপ্রকাশ করতে চলেছেন।

তাঁর পরিচালিত মারাঠি ছবির নাম ‘বেদ’। ছবির পোস্টার অনেকদিন আগেই বেরিয়ে গিয়েছি। সদ্য ছবির টিজার রিলিজ হয়েছে। ছবিতে প্রধান ভূমিকায় রীতেশের পাশাপাশি স্ত্রী জেনেলিয়াকেও প্রধান চরিত্রে দেখা যাবে। সাধারণ প্রেমের গল্প অবলম্বনেই তৈরি হয়েছে ‘বেদ’। টিজারে রীতেশকে দেখা গিয়েছে, একটি হার-পিটানো চেহারায়। আর টিজারটির শেষে দেখা গিয়েছে, বৃষ্টির দিনে জেনেলিয়া সাধারণ ভারতীয় পোশাকে ছাতা নিয়ে গাড়ি থেকে বেরোচ্ছে। ভিডিওটি শেয়ার করে, রীতেশ মারাঠি ভাষায় লিখেছেন, “একটি নতুন যাত্রা শুরু করছি। পরিচালনায় আমার প্রথম ধাপ। মনের মধ্যে একটু আকুলতা, একটু ভয়, কিন্তু খুব পাগল। আশা করি এটা আপনার ভালো লাগবে। আশীর্বাদ ও ভালবাসা।’ আগামী ৩০ ডিসেম্বর মুক্তি পাবে বেদ।”

তিনি আরও যোগ বলেছেন, “‘বেদ’- আমার প্রথম পরিচালনার মারাঠি ছবি।” ভক্তরা টিজারটি দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তবে অনেকে দাবি করেছেন যে, সামান্থা রুথ প্রভু এবং নাগা চৈতন্য অভিনীত তেলেগু ফিল্ম মাজিলির রিমেক বেদ, কারণ দৃশ্যে অনেকে মিল পাওয়া গিয়েছে। রীতেশ দেশমুখ কয়েক মাস আগেই একটি পোস্ট করে তাঁর ছবির ঘোষণা করেছিলেন। তিনি লিখেছিলেন, “২০ বছর ধরে ক্যামেরার সামনে থাকার পর, আমি প্রথমবারের মতো ক্যামেরার পিছনে দাঁড়ানোর জন্য পা বাড়িয়েছি। যেহেতু আমি আমার প্রথম মারাঠি ছবি পরিচালনা করছি, আমি বিনীতভাবে আপনাদের সকলের শুভেচ্ছা ও আশীর্বাদ চাই। আমি মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেছি, তাই আমার হৃদয় বছরের পর বছর ধরে মারাঠিতে চলচ্চিত্র করার জন্য আকাঙ্ক্ষিত ছিল। এবার তা সত্যিই হচ্ছে। আমাদের প্রোডাকশন হাউস MFC এর অধীনে।”

‘খ্রিস্টানদের সংখ্যা বাড়াতে বেশি করে সন্তান জন্ম দিন,’ মার্কিনিদের পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুন করল ছেলে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক