‘আমার নামে ভাইরাল পদত্যাগপত্রটি সম্পূর্ণ ভুয়ো, তৃণমূলের হাত ছাড়ব না’: সায়ন্তিকা

আমার যা অভিমানের কথা তা আমি জানিয়েছি সুব্রতই বক্সিকে। আর একটা কথা খুব পরিষ্কার যে, আমি এই দলে ছিলাম, আছি থাকব।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল ব্রিগেডে তৃণমূলের ‘জনগর্জন’ সভায় জনগণের সামনেই আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। আর এবার তৃণমূলের নাম ঘোষণার আগে থেকেই চলছিল বিস্তর জল্পনা। তাই তো তৃণমূলের ৪২ জন প্রার্থীতালিকার প্রথম থেকেই ছিল পরতে পরতে চমক। তারকাদের মধ্যে প্রার্থী হয়েছেন, জুন মালিয়া, সায়নী ঘোষ, প্রসূন বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, দেব। যাঁদের মধ্যে নয়া সংযোজন রচনা বন্দোপাধ্যায়ের নাম। হুগলি থেকে প্রার্থী হয়েছেন রচনা, তাঁর বিরোধী নেত্রী হলেন লকেট চট্টোপাধ্যায়। একদম লড়াই হবে হাড্ডাহাড্ডি।

যাই হোক, এতগুলো নতুন প্রার্থীর মধ্যে হারিয়ে গেলেন টলি অভিনেত্রী মিমি চক্রবর্তী, নুসরত জাহান এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা। ২০২১ সালে বাঁকুড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হয়েছিলেন সায়ন্তিকা। কিন্তু বিজেপি প্রার্থী নীলাদ্রিশেখর দানা-র কাছে হেরে যান তিনি। তবে ভোটে হেরে গেলেও তিনি তৃণমূলের সাংগঠনিক দায়িত্ব পেয়েছিলেন। এমনকি তাঁকে দলের রাজ্য সাধারণ সম্পাদকও করা হয় তাঁকে। সুতরাং আসন্ন লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা থেকে টিকিট পাবেন সায়ন্তিকা, সেটাই নিশ্চিত ছিলেন তিনি। কিন্তু গতকাল যখন অভিষেক বন্দোপাধ্যায়, বাঁকুড়া লোকসভা কেন্দ্রে প্রার্থী অরূপ চক্রবর্তীর নাম ঘোষণা করলেন তখনই হতাশায় মুখ ঢেকে যায় সায়ন্তিকার। এরপরই হতাশ হয়ে রবিবার রাতে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে তাঁর ইস্তফাপত্র পাঠান অভিনেত্রী। যেখানে স্পষ্ট লেখা ছিল, তিনি রাজ্যের সমস্ত পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। এমনই একটি চিঠি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সেই চিঠি নাকি অভিনেত্রী পাঠাননি। সম্পূর্ন ভুয়ো এই চিঠিটি।

এই প্রসঙ্গে একটি সংবাদমাধ্যমকে অভিনেত্রী নিজেই জানিয়েছেন, “আমার যা অভিমানের কথা তা আমি জানিয়েছি সুব্রতই বক্সিকে। আর একটা কথা খুব পরিষ্কার যে, আমি এই দলে ছিলাম, আছি থাকব। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটূ আমার পদত্যাগপত্র হিসেবে যেটি আপনারা দেখছেন সেটিতে আমার কোন স্বাক্ষর নেই। যে কেউ ছাপিয়ে আপলোড করতেই পারে। চিঠিটি পুরোপুরি ফেক। একটা কথা জানিয়ে রাখি, বিজেপি পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কিন্তু কোনও জবাব পাইনি। আর আমি বারবার তৃণমূলকে এটাই বলব আমি তাঁদের সঙ্গে ছিলাম, আছি থাকব। তবে আমাকে কেন মনোনীত করা হল না সেটা দলের পক্ষ থেকে আমাকে জানিয়ে দিলে ভালো হয়। কারণ আমি তিন বছর ধরে তো আমি একটা মানসিক প্রস্তুতি নিয়েছিলাম।”

কোন বোলারের মুখোমুখি হতে ভয় পান, ভাইরাল বৈভবের চার শব্দের উত্তর

মোদির সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারি মেটা কর্তৃপক্ষের

ভুয়ো পুলিশের খপ্পরে ব্যবসায়ী, লুঠ ৮৫ হাজার টাকার সিগারেট

ইরানের সঙ্গে যুদ্ধের জেরে তলানিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, প্রকাশ্যে CSIS-এর রিপোর্ট

মাওবাদী মুক্ত দেশ, রাজ্যসভায় জানাল শাহের মন্ত্রক

নোংরা হাতে খাবার পরিবেশন, রেগে এক কোপে বৌদির ধড়মুণ্ডু আলাদা করল দেওর

মিড ডে মিলে পড়ুয়াদের পাতে এবার চিকেন বিরিয়ানি? মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষা

হেল্পলাইন নম্বর চালু করতেই অন্নপূর্ণা যোজনা নিয়ে ভুরি ভুরি অভিযোগ, খতিয়ে দেখছে নবান্ন

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শহরে, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানালেন অজিঙ্কা রাহানে

জাপানের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮, এখনও চলছে উদ্ধারকাজ

গ্রিসে ভয়াবহ দাবানল, আগুন নেভাতে গিয়ে প্রাণ হারালেন ৩ দমকলকর্মী