আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অপেক্ষার অবসান! ‘বুমেরাং’-মুক্তির দিনক্ষণ ঘোষণা করলেন জিৎ

নিজস্ব প্রতিনিধি: টলিউড সুপারস্টার জিৎ, তাঁকে শেষবার দেখা গিয়েছে বাংলাদেশ ও ভারতের যৌথভাবে প্রযোজিত ‘মানুষ’-এ। ছবিতে নায়কের বিপরীতে অভিনয় করেন সুস্মিতা চট্টোপাধ্যায়। তবে ছবিটি বক্সঅফিসে তেমনভাবে মুখ তুলে দাঁড়াতে পারেনি। এর আগে জিতের ‘চেঙ্গিজ’ ছবির হাত ধরে প্রথম প্যান ইন্ডিয়ার তালিকায় নাম লিখিয়েছিল বাংলা ইন্ডাস্ট্রি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়টি ছবিটি দেশ তো দূর, বাংলাতেও তেমন রাজত্ব করতে পারেনি। তবে এবার জিতের অস্ত্র ‘বুমেরাং’।

গতবছরের জুলাই মাসেই নিজের নতুন ছবির কথা ঘোষণা করেন সুপারস্টার জিত। এই ছবিতে জিতের বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। এই প্রথমবার জিত-রুক্মিণীর জুটি দেখতে পারবেন দর্শক। যাই হোক, গত বছর জুলাই মাস থেকেই বুমেরাং ছবির শুটিং শুরু করেছেন জিৎ। এরপর থেকেই জিৎ অনুরাগীরা অধীর আগ্রহে বসে আছেন ছবি মুক্তির অপেক্ষায়। আর অবশেষে সামনে এলো বুমেরাং মুক্তির তারিখ। সরস্বতী পুজোর দিনেই অনুরাগীদের জানিয়ে দিলেন এই সুখবর।

আগামী ১০ মে-তে মুক্তি পাবে জিৎ ও রুক্মিণীর এই ছবি। এই ছবিতে দেব-জিতের পাশাপাশি আরও দেখা যাবে দেবচন্দ্রিমাকে। তবে দেবচন্দ্রিমার বিপরীতে থাকছেন অভিনেতা সত্যম রায়চৌধুরী। জিৎ প্রযোজিত এই ছবিটি পরিচালনা করছেন সৌভিক কুণ্ডু। তবে শোনা গিয়েছে, ‘বুমেরাং’-ছবিতে অ্যাকশন অবতার নয়, অন্য রকম ছবিতে দেখা যাবে জিৎকে। এর আগে ‘বাচ্চা শ্বশুর’ এবং ‘অসুর’-এর মতো ছবিতেও একটু অন্য ধরনের ভূমিকায় অবতীর্ণ কোর্টে চেয়েছিলেন জিত, কিন্তু সেই ছবিগুলিতে তেমন আসর জমাতে পারেননি সুপারস্টার।কিন্তু এই ছবিতে তিনি কেমন অভিনয় করবেন এবার সেটাই দেখার পালা!

Published by:

Share Link:

More Releted News:

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে চতুর্থবার হামলা, ফের কমেডিয়ানকে হুমকি

১০ লক্ষ টাকার বিলাসবহুল রিসোর্টে মেয়েকে নিয়ে ছুটি কাটালেন কিয়ারা-সিদ্ধার্থ, ভাইরাল ছবি

‘রাজা শিবাজি’ দেখতে চেয়েছিলেন আশা ভোঁসলে, স্মৃতিচারণ রীতেশ দেশমুখের

দেড় বছর কাজহীন ছিলেন শুভাশিস মুখোপাধ্যায়, বললেন অভিনয়ে ফেরার সংগ্রামের কথা

কোটি টাকার বাংলোয় প্রিয় জায়গা ঘুরে দেখালেন টুইঙ্কল! ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া

‘ব্যর্থতা শেষ কথা নয়’, ছেলে জুনায়েদ খানের পাশে বাবা আমির খান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ