চুপিসাড়ে বিয়ে, চারমাস পর এই তথ্য ফাঁস করলেন টলিপাড়ার এই দম্পতি

রণবীর-আলিয়ার বিয়ে,তারই রেশ কাটিয়ে উঠতে পারেননি তাঁদের ভক্তরা এবার সেরকমই এক বিয়ের খবর টলিপাড়াতেও। তবে একটু অন্যভাবে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তারকাদের বিয়ে মানেই তা যেন রুপকথার গল্প। সম্প্রতি রণবীর-আলিয়ার বিয়ের রেশ কাটিয়ে উঠতে পারেননি তাঁদের ভক্তরা এবার সেরকমই এক বিয়ের খবর টলিপাড়াতেও। তবে একটু অন্যভাবে। প্রান্তিক চট্টোপাধ্যায় ও অঙ্কিতা চক্রবর্তীর চারহাত এক হওয়ার খবর প্রকাশ্যে এল। জানা যাচ্ছে চলতি বছরের জানুয়ারি মাসেই নাকি  শহরের কোলাহল থেকে দূরে সিকিমে পাহাড়ের কোলে গাঁটছড়া বাঁধেন এই যুগল। ঘুণাক্ষরেও কেউ টের পাননি তাঁদের বিয়ের এই কথা। তাঁদের কথায় তাঁদের পরিবারও নাকি তাঁদের এই বিয়ে সম্পর্কে জানত না। 

মন্ত্রোচ্চারণ কিংবা রেজিস্ট্রি নয় প্রকৃতির কোলে প্রকৃতিকে সাক্ষী রেখেই বিয়ে করলেন তাঁরা। সংবাদমাধ্যমকে নিজেদের বিয়ে নিয়ে বলতে গিয়ে অঙ্কিতা বলেছেন ভিকি ক্যাটরিনার বিয়ে নিয়ে আলোচনা করতে করতেই নাকি দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নেন। বিয়ের আসরে ছিলেন ইন্ডাস্ট্রির হাতে গোনা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু। দুজনের পরনেই ছিল সাদা পোশাক। বধূবেশী অঙ্কিতার মাথা ঢেকেছিল লাল চেলি।

তবে বিয়ের পরের জীবন একেবারেই গতে বাঁধা ছকে বা সমাজের দেখানো রাস্তায় কাটাতে রাজি নন যুগল। বিয়ে করেছেন মানেই এক বাড়িতেই থাকতে হবে বা সিঁদুর, শাঁখা- পলা বিয়ের এই চিহ্নগুলি ধারণ করতে হবে এমন ব্যাপারে বিশ্বাসী নন অঙ্কিতা। তাই বিয়ের পরের জীবনটা নিজেদের মতই চালাচ্ছেন তাঁরা। চুটিয়ে কাজও করছেন দুজনে। ছোটপর্দা , বড়পর্দা সর্বত্রই বিচরণ প্রান্তিকের। খুব শিগগিরি মুক্তি পাবে তাঁর আগামী ছবি ‘হৃদপিণ্ড’ অন্যদিকে ব্যোমকেশের বেশ কিছু ছবিতে কাজ করেছেন সম্প্রতি অঙ্কিতা।                                                                          

কানে ঢুকেছে মাছি বা পোকা? আতঙ্কে এই কাজ করলেই বিপদ, জানুন কী করবেন

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

দেবীর বিসর্জন অবধি নেভে না যজ্ঞ কুণ্ডের আগুন, জানুন বক্সী পরিবারের দুর্গাপুজোর ইতিহাস

আজকের রাশিফল: বিদেশ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে তর্ক এড়িয়ে চলুন

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ