Loading live market data...
Loading active stocks...
Connecting...

শাকিবের সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার সাকিব আল হাসান 

এবার সেই সম্পর্ক আরও সুসম্পর্কে পরিণত হতে চলেছে। দিন কয়েক আগেই শাকিব খান ঘোষণা করেছেন, তিনি এবার ব্যবসায় নামছেন। নিজের প্রসাধনী ব্র্যান্ডের কর্পোরেট প্রতিষ্ঠানের পথচলা শুরু করছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের দুই কিং তাঁরা। একজন ক্রিকেট জগতের এবং অন্যজন বিনোদনের। নিজ নিজ ক্ষেত্রে তাঁরা দুজনেই রাজা। তাঁদের নামও এক। একজন শাকিব খান, অন্যজন সাকিব আল হাসান। যদিও ক্রিকেট আর বিনোদন মহলের সুসম্পর্কের কথা কে না জানে! বলিউডের একদম পারফেক্ট উদাহরণ। কারণ বলিউডের একাধিক অভিনেত্রী ঘর বেঁধেছেন স্বনামধন্য ক্রিকেটারের সঙ্গে। যেমন তালিকায় শর্মিলা ঠাকুর রয়েছে, রয়েছেন অনুষ্কা শর্মা, রয়েছেন হেজেল কিথ, রয়েছেন গীতা প্রমুখ।

যাই হোক, এক্ষেত্রে ঢালিউড ইন্ডাস্ট্রিও ব্যতিক্রমী নয়। ঢালিউডের সবচেয়ে বড় তারকাদের একজন শাকিব খান। অন্যদিকে, সাকিব আল হাসান হলেন বিশ্ব ক্রিকেটের একজন বড় নাম। শুধু পেশাগত দিকে নয়, ব্যক্তিগত জীবনেও তাঁদের মধ্যে দুর্দান্ত সম্পর্ক। এবার সেই সম্পর্ক আরও সুসম্পর্কে পরিণত হতে চলেছে। দিন কয়েক আগেই শাকিব খান ঘোষণা করেছেন, তিনি এবার ব্যবসায় নামছেন। নিজের প্রসাধনী ব্র্যান্ডের কর্পোরেট প্রতিষ্ঠানের পথচলা শুরু করছেন। জানুয়ারি থেকেই সেই পথচলা শুরু করে হয়েছে তাঁর। সেখানেই যুক্ত হতে চলেছেন বাংলাদেশের আরেক সাকিব। শাকিব খান আন্তর্জাতিক মানের এই প্রসাধনী ব্র্যান্ডের অন্যতম একজন ডিরেক্টর।

এবার সেই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। এ উপলক্ষে আগামিকাল শনিবার (৯ মার্চ) বেলা ১১টায় ঢাকার একটি হোটেলে শাকিব খান ও প্রসাধনী ব্র্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে সাকিব আল হাসানের এক চুক্তি স্বাক্ষর হবে। সেখানেই আরও একবার একসঙ্গে দেখা মিলবে শাকিব খান এবং সাকিব আল হাসানের। সুতরাং সেখানে তাঁরা ঠিক কী বিষয়ে দর্শকদের কাছে প্রস্তাব রাখবেন। এবার সেটাই জানার অপেক্ষায়। শাকিব খানকে আগামিতে দেখা যাবে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাজকুমার’, ‘তুফান’ এবং ‘দরদ’ ছবিতে।

তিলজলা অগ্নিকাণ্ডে পুলিশকে দ্রুত এফআইআর করার নির্দেশ মুখ্যসচিবের

বিজেপির বঙ্গ জয়ে মনোস্কামনা পূরণ, ‘দণ্ডি’ কেটে পুজো দিলেন বাঁশবেড়িয়ার বাসিন্দা

জিন্স পরা নিয়ে আপত্তি শ্বশুরবাড়ির! অভিমানে আত্মঘাতী গৃহবধূ

ভাঙড় থেকে গ্রেফতার মাও নেত্রী শ্রদ্ধা, কলকাতায় আত্মসমর্পণ মাধাই পাত্রের

‘রাজকন্যা’ সেজে কানের লাল গালিচায় ঝড় তুলবেন আলিয়া, ভাইরাল নায়িকার প্রথম লুক

নৈহাটিতে পরিত্যক্ত কোয়ার্টারে উদ্ধার বোমা! আতঙ্কে স্থানীয়রা

রেলের বেঁধে দেওয়া সময়সীমা শেষের আগেই তৃণমূলের পার্টি অফিস গুটিয়ে নেওয়া হল

‘‌মেসিকাণ্ড খতিয়ে দেখে ব্যবস্থা নেব’‌, দায়িত্ব নিয়েই কড়া বার্তা নিশীথের

‘দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে’, শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন এরশাদের ভাই

ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়, বহুতলে ঝলসে মৃত ২, চিকিৎসাধীন আরও অনেকে

মোদির আর্জিতে সাড়া, গাড়ি ছেড়ে সাইকেলে চেপে আদালতে বিচারপতি

বউমার অশালীন পোশাক আর উচ্ছৃঙ্খল জীবনযাপনে অতিষ্ঠ হয়ে আত্মঘাতী শ্বশুর-শাশুড়ি

চন্দ্রনাথ খুনের মাস্টারমাইন্ড রাজ সিংয়ের পরিচয় কী?‌ তদন্তে মধ্যমগ্রামে সিবিআই টিম