দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এবার ২০০ কোটির ঘরে প্রবেশ করতে চলেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’

নিজস্ব প্রতিনিধিঃ ১০০ কোটির পর এবার ২০০ কোটির ঘরে প্রবেশ করতে চলেছে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস”। মুক্তির দশ দিন পরেও একইরকমভাবে দর্শকের মন জয় করে চলেছে এই ছবি। সোমবার সকালে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন মুক্তির দ্বিতীয় সপ্তাহেও সমানভাবে ব্যবসা করে যাচ্ছে ‘দ্য কাশ্মীর ফাইলস’।

ইতিমধ্যেই ১৬৭.৪৫ কোটির ব্যবসা করে ফেলেছে। মুক্তির দ্বিতীয় সপ্তাহের শেষ দিনে বক্স অফিসে ৭০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। বলা ভালো ২০০ কোটির কালেকশনের দিকে ঝড়ের গতিতে এগোচ্ছে বিবেক অগ্নিহোত্রীর এই ছবি। 

ইতিমধ্যেই উত্তরপ্রদেশ, কর্ণাটক, হরিয়ানা, গুজরাট, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, উত্তরাখণ্ড ও গোয়াতে করমুক্ত হিসাবে দেখানো হয়েছে এই ছবি। ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশী প্রমুখ। ৯০ এর দশকে কাশ্মীরী পণ্ডিতদের উপর হওয়া নৃশংসতাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই ছবি। 

Published by:

Share Link:

More Releted News:

অনলাইনে ভোট দিতে বলে নিজেই চেন্নাইয়ের বুথে হাজির, জ্যোতিকার কীর্তিতে বিতর্ক

তপ্ত মুর্শিদাবাদে নির্বিঘ্নে ভোট দিলেন সস্ত্রীক অরিজিৎ সিংহ ও গায়কের বাবা

‘পুরোদমে শুটিং করছেন নায়িকা’, ‘রাকা’তে দীপিকার বাদ পড়ার গুজব ওড়াল নির্মাতারা

TRP-তে ব্যাপক রদবদল, শীর্ষাসন হারাল ‘পরশুরাম’, ‘পরিণীতা’, টপার হল কে? 

‘সাড়ে আট মাসের গর্ভাবস্থাতেও কাজ’, YRF স্টুডিওতেই শুরু প্রসব বেদনা জানালেন নেহা ধুপিয়া

পার্সেলের নামে কুকুর ডেলিভারি! র‍্যাপিডো রাইডারের ভিডিও ভাইরাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ