”শো শেষে রাতে দেখা হবার কথা ছিল”, কে কে-এর মৃত্যু প্রসঙ্গে অনুষ্ঠানের আয়োজক তোচন ঘোষ

''ও আমাকে অনুষ্ঠানে যেতে বলেছিল। বলেছিল আজকের অনুষ্ঠানটাও দারুণ হবে। আপনিও চলুন আমার সঙ্গে। কে জানত বিকেলের ওই দেখাই শেষ দেখা হবে আমাদের।''  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সমগ্র শিল্পীমহলে কার্যত শোকের ছায়া। মঙ্গলবার আকস্মিকভাবে মৃত্যু হয় কলকাতার বুকে মুম্বইয়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কে কে-এর। তাঁর মৃত্যুতে একাধিক রহস্যের কিনারা করতে চলছে পুলিশি তদন্ত। এবার কে কে-এর মৃত্যুতে মুখ খুললেন কলকাতায় তাঁর অনুষ্ঠানের আয়োজক তোচন ঘোষ। সোম ও মঙ্গলবার দু’দিনই কলকাতায় অনুষ্ঠান ছিল তাঁর।

অনুষ্ঠানের আয়োজক তোচন ঘোষ জানিয়েছেন, ”পুরোপুরি সুস্থ ছিল। ওঁর চোখেমুখে অসুস্থতা বা কোনও ক্লান্তির ছাপ ছিল না। আমার সঙ্গে দেখাও হয়েছিল। ও আমাকে অনুষ্ঠানে যেতে বলেছিল। বলেছিল আজকের অনুষ্ঠানটাও দারুণ হবে। আপনিও চলুন আমার সঙ্গে।” কিন্তু অন্যত্র কাজ থাকার দরুণ মঙ্গলবার শিল্পীর সঙ্গে আর যেতে পারেননি তোচন ঘোষ। কথা ছিল শো শেষে রাতে দেখা হবে। কিন্তু সেই দেখা হোলো না আর কখনও হবেও না আক্ষেপের সুর তোচন ঘোষের গলায়। 

তিনি আরও বলেছেন, ”কে কে ছিলেন লাইভ অনুষ্ঠানের কিং। কে কে মঞ্চে উঠলেই দর্শকদের তরফে অনুরোধের ঝড় বয়ে যেত। একই গান গাওয়ার বারবার অনুরোধ আসত। কিন্তু কে কে  তাতে বিন্দুমাত্রও বিরক্ত হতেন না। ‘না’ বলতেন না কখনও। নিরাশ করতেন না তাঁর দর্শকদের। কিন্তু সেই মানুষ যে এভাবে এত তাড়াতাড়ি চলে যাবেন তা কী কেউ ভাবতে পেরেছিল? কে জানত বিকেলের ওই দেখাই শেষ দেখা হবে আমাদের।”  

‘থিম পুজোর বিরুদ্ধে নই,’ নিন্দার মুখে পড়ে সাফাই বিশ্ব হিন্দু পরিষদের

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে কচুয়া লোকনাথ ধাম, নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর

‘জীবন নরক বানিয়ে দিয়েছে’, ফের মোদিকে নিশানা যন্তরমন্তরের ভাইরাল গার্লের

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

পুরভোটের টিকিট পাওয়ার মাপকাঠি জনপ্রিয়তা, জানিয়ে দিলেন সুকান্ত

সরকারি হস্তক্ষেপের অভিযোগ, শ্রীলঙ্কার হাত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব কাড়ল আইসিসি

উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মান ‘Oliy Darajali Dustlik’-তে ভূষিত হলেন মোদি

‘সাহেব ছুটি মিললে স্ত্রীর শেষকৃত্যে হাজির থাকতে পারি’, ঊর্ধ্বতন অফিসারের কাছে করুণ আর্তি কনস্টেবলের

জলে ডুবে যাচ্ছিল ভাই, বাঁচাতে তিন দিদির ঝাঁপ, চার জনেরই সলিল সমাধি

রাতের অন্ধকারে মন্দির থেকে উধাও শীতলা-বিষ্ণুর বিগ্রহ, চুরি গেল ঠাকুরের গয়না-বাসনও