চলতি বছরেই বিয়ের পিঁড়িতে টলিপাড়ার জনপ্রিয় তারকা জুটি অনামিকা-উদয়

রাজযোটক-ধারাবাহিকের মধ্য দিয়ে টলিউডে প্রবেশ অনামিকা চক্রবর্তী। মূল চরিত্রে অভিনয় করেছেন সবকটি ধারাবাহিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের শুরু থেকেই বলিউডের পাশাপাশি টলিউডেও একের পর এক বিয়ের সানাই। প্রথমে রুশা, তারপর সুদীপ্তা, রশনি, রূপসা একে একে সব্বাই বিয়ের বন্ধনে নিজেদের বেঁধে ফেলেছে। তাঁদের মধ্যে কেউ কেউ দেশেই সংসার পেতেছে, আবার কেউ কেউ অভিনয়কে বিদায় জানিয়ে বিদেশে চুটিয়ে সংসার করছেন। এবার এই তালিকায় নাম জুড়তে চলেছে আরও এক অভিনেত্রীর।অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। পাত্র উদয় প্রতাপ সিং। ছোটপর্দার জনপ্রিয় দুই মুখ। প্রায় আড়াই বছর ধরে প্রেমের সম্পর্কে জড়িয়ে আছেন অভিনেত্রী। সম্পর্ক নিয়ে বরাবরই খুল্লামখুল্লা তাঁরা। এবার বিয়ের পথে এই দম্পতি। ছাদনাতলায় যেতে চলেছেন তাঁরা।

তবে কবে বিয়ে করছেন সেটা না জানালেও, এই বছরেই যে তাঁদের বিয়ে সেটা নিশ্চিত। বিয়ে নিয়ে অনামিকাকে জিজ্ঞেস করা হলে তিনি একটি সাক্ষাৎকারে বলেন, ‘হ্যাঁ আমরা সত্যি এবার বিয়ের প্ল্যানিং করছি। তবে এখনও কোনও ডেট ফিক্স হয়নি। কথা চলছে। বিয়ে বিরাট করে কিছু করার প্ল্যান নেই। আমাদের বিয়েতে কেবল আত্মীয় স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করব। ফলে আমাদের বিয়ে ইন্টিমেট ওয়েডিং হবে।’

রাজযোটক-ধারাবাহিকের মধ্য দিয়ে টলিউডে প্রবেশ অনামিকা চক্রবর্তী। মূল চরিত্রে অভিনয় করেছেন সবকটি ধারাবাহিকে। এছাড়াও তিনি একাধিক ওয়েবসিরিজ ও সিনেমাতেও কাজ করেছেন। শবর, জতুগৃহ, ইত্যাদি ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। তবে হোলি ফাক সিরিজে তাঁর অভিনয় বেশি নজর কেড়েছিল সকলের। অন্যদিকে উদয় জামাই রাজা, কী করে বলব তোমায়, ইত্যাদি ধারাবাহিক পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। এখন তাঁকে মিঠাইয়ে দেখা যাচ্ছে।

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

নিয়মভঙ্গের দায়ে Arsanal, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মাঝ রাস্তায় প্রস্রাবে আপত্তি জানানোয় দোকানদারকে ইট দিয়ে থেঁতলে খুন মদ্যপদের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি