এই মুহূর্তে




শ্রীলেখার ডিনারে নজর তাদের, জিভ দিয়ে ঝরছে জল, দেখুন তারা কারা

নিজস্ব প্রতিনিধিঃ নিজের সারমেয় সন্তানদের নিয়ে বেশ খুশিতেই থাকেন শ্রীলেখা মিত্র। ছানাদের কেউ কিছু বললে তাদের ছেড়ে কথাও বলেন না তিনি। আর এই কদিন আগে তো সেই ঘটনা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল। লাইভে এসে নিজের সারমেয় সন্তানদের নিয়ে তিনি যে সমস্যা ভোগ করছেন সেকথা জানিয়েছেন।এরপর থেকে তাদেরকে নিয়ে নিজের ফ্ল্যাটে এসেছেন । আহ্লাদে আটখানা হয়ে তারা অভিনেত্রীর সঙ্গেই থাকে। শুধু থাকেই না তার খাবারেও রীতিমত হামলে পড়ে।  এদিন ইন্সটাগ্রামে একটি ভিডিও আপলোড করেছেন শ্রীলেখা। সেখানে দেখা যাচ্ছে ওটস দিয়ে ডিনার সারছেন তিনি। আর চারপাশে তাঁকে ঘিরে রয়েছে তাঁর সারমেয় সন্তানরা। শ্রীলেখার খাবারের দিকেই তাদের চোখ। জিভ দিয়ে তাদের প্রায় জল পড়ছে। আর অভিনেত্রী তাঁদের বলছেন ‘হ্যাংলা, আমি খেতে দিই না?’ 

View this post on Instagram

A post shared by Sreelekha Mitra (@sreelekhamitraofficial)

সন্তানতুল্য সারমেয়দের কাছছাড়া করতে একেবারেই রাজি নন শ্রীলেখা। তাঁর অ্যাপার্টমেন্টের আসেপাশে থাকা পথকুকুরদের তিনিই দেখাশনা করেন। তাদের খাওয়াদাওয়া থেকে সবকিছুর দায়িত্বভার শ্রীলেখারই।  গোটা লকডাউনে তাদের যত্ন নিয়েছেন, খাবার খাইয়েছেন। আবার নিজের ফ্ল্যাটে এনে রাখার পরেও তাদের নানা দস্যিপানা সহ্য করেন অভিনেত্রী। কিন্তু কোনমূল্যেই তাদের একেবারেই কাছছাড়া করেন না। শুধু তাই নয় পশুপ্রেম থেকে একেবারে আমিষ খাবার বাদ দিয়েছেন তিনি। এখন পুরোপুরি নিরামিষ আহারেই অভ্যস্ত শ্রীলেখা ও তাঁর কন্যাও। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রয়াত ধর্মেন্দ্রর ৯০ বছরের জন্মদিনে বিশেষ আয়োজন পুত্র সানি-ববির, ভক্তদের জন্য কী উদ্যোগ?

ছবি মুক্তির আগে অর্থের বিনিময়ে পেইড হাইপ, সোশ্যাল মিডিয়ায় সরব ইয়ামি ও হৃত্বিক

প্রথম বিবাহ বার্ষিকীতে নাগা চৈতন্যের সঙ্গে বিয়ের অদেখা বিশেষ ভিডিও শেয়ার শোভিতার

‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’-র দাপট অব্যহত, টিআরপিতে বাজিমাত করল কে?

রাজের জীবনের সমস্যা কী? সামান্থাই তুললেন প্রশ্ন

প্রাণাধিক প্রিয় সেতার নষ্ট, এয়ার ইন্ডিয়ার দায়িত্বজ্ঞানহীনতায় হতাশ রবি কন্যা অনুষ্কা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ