‘অমানবিক আচরণ’, ঋতুপর্ণার ওপর হেনস্তার ঘটনা নিয়ে সরব টলিপাড়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাধারণ মানুষদের সঙ্গে   রাত দখল কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বুধবার রাতে তিনি পাঁচ মাথা মোড়ে যেতেই বিক্ষোভ দেখান শুরু করে আমজনতা। শুধু তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগানই নয়, রীতিমতো অসম্মানিত করা হল ঋতুপর্ণাকে। এরপরেই আন্দোলনকারীদের ধিক্কার স্লোগান শুনে  গাড়িতে উঠে বেরিয়ে যেতে বাধ্য হন অভিনেত্রী।  একদিকে যখন নারীর অধিকার রক্ষার লড়াইয়ে পথে নেমেছে আমজনতা তখনই আরেক নারীর উপর চলল হেনস্তা। তাহলে কী আমরা প্রতিবাদের মূল লক্ষ্য থেকে সরে যাচ্ছি? এমনটাই প্রশ্ন তুলছে টলিপাড়ার একাংশ।

পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় থেকে শুরু করে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী সকলেই ঋতুপর্ণার সঙ্গে ঘটা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কমলেশ্বর মুখোপাধ্যায় লেখেন, ‘ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে এই অমানবিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। সবাই আন্দোলনে সামিল হতে পারেন। কেউ কাউকে আটকাতে পারেন না।‘জীতু কমল লিখলেন, ‘ ঠিক হচ্ছে না। দয়া করে এগুলো করে অতি-উৎসাহ দেখাবেন না।‘

অন্যদিকে রূপা গঙ্গোপাধ্যায়  লেখেন,’এটা নারীদের অসন্মান।  ঋতুপর্ণাকে বিনা কারণে এই অপমান করা আমি সমর্থন করি না।‘ পাশাপাশি অভিনেত্রী দেবলীনা দত্ত লিখেছেন,’ ঋতুদিকে ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই শারীরিকভাবে  আক্রমণ করলেন। আমি প্রত্যক্ষদর্শী।‘ এখান থেকেই স্পষ্ট যে বুধবার রাতে অভিনেত্রী  ঋতুপর্ণার ওপর ঘটা ঘটনা একেবারেই ভালোভাবে নেয়নি টলি পাড়া।

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস

বিচ্ছেদের পরেও প্রাক্তন স্বামীর সঙ্গে যোগাযোগ, এখনও কোন মায়ায় জড়িয়ে আছেন এশা?

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বকাপ জিতলে গোঁফ-দাড়ি রাখবেন দুনিয়া কাঁপানো তারকা ফুটবলার

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য