‘টলিউডে ওঁর থেকে আমি অনেক এগিয়ে’, হিরণের কেরিয়ার নিয়ে খোঁচা দেবের

ঘাসফুলের জমিতে পদ্ম ফোটানোর প্রাণপণ চেষ্টা করছেন হিরণ। প্রচারে নেমে বহুবার দেবকে আক্রমণ করেছেন হিরণ। কিন্তু বিষয়টা বারবার হাসিমুখে এড়িয়ে গিয়েছেন দেব। তবে এবার আর সইলেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরপর ২ বার সাংসদ হওয়ার পর এবারের লোকসভা নির্বাচনে আর দাঁড়াবেন না বলেই একপ্রকার ঠিকই করে ফেলেছিলেন টলিউড সুপারস্টার দেব। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বোঝানোর পরে শেষমেশ ডিগবাজি খেয়েছেন নায়ক নিজেই। মতিগতি ফিরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘গুড বয়ের’। আর তার পুরস্কার হাতেনাতে। গত ১০ মার্চ তৃণমূলের প্রার্থী তালিকায় জ্বলজ্বল করে উঠল দেবের নাম। আবারও পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকেই দাঁড়াচ্ছেন তিনি। ইতিমধ্যেই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছেন দেব। তবে এবার লড়াই হবে সেয়ানে-সেয়ানে। কারণ দেবের বিরোধী প্রতিদ্বন্দ্বী অর্থাৎ বিজেপি তারকা টলিউডের আরেক তারকা হিরণ চট্টোপাধ্যায়। যতই তাঁরা ইন্ডাস্ট্রির কলিগ হোক না কেন, প্রচারে নেমেই কেউ কাউকে ছেড়ে কথা বলছে না।

চব্বিশের লোকসভা ভোটে যে ঘাটাল নিঃসন্দেহে হাইভোল্টেজ কেন্দ্র, তা বলাই বাহুল্য! ঘাসফুলের জমিতে পদ্ম ফোটানোর প্রাণপণ চেষ্টা করছেন হিরণ। প্রচারে নেমে বহুবার দেবকে আক্রমণ করেছেন হিরণ। কিন্তু বিষয়টা বারবার হাসিমুখে এড়িয়ে গিয়েছেন দেব। তবে এবার আর সইলেন না। হিরণের ‘ব্যর্থ ফিল্মি কেরিয়ার’-এর প্রসঙ্গ তুলে রীতিমতো তাঁকে তুলোধনা করলেন দেব। কারণ বহুদিন ধরেই সিনেমায় অনুপস্থিত হিরণ চট্টোপাধ্যায়। লাইমলাইট থেকেও দূরে রয়েছেন। শেষমেশ একুশের বিধানসভা নির্বাচনেই বিজেপিতে যোগ দিয়ে রাজনৈতিক কেরিয়ার শুরু করেন খড়গপুরের তারকা বিধায়ক। অন্যদিকে দেব এবার জিতলে ঘাটালের তৃতীয়বার সাংসদ হবেন। তবে চব্বিশের লোকসভা ভোটের ফল নিয়ে তিনি আত্মবিশ্বাসী হলেও বারবার হিরণের আক্রমণে বিরক্ত তিনি।

তাই এবার প্রতিপক্ষের ব্যর্থ ফিল্মি কেরিয়ার নিয়ে তোপ দাগলেন দেব। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে অভিনেতা হিরণকে বিঁধে বললেন, “হিরণের কোথাও সমস্যা রয়েছে। ও আমার থেকে সিনিয়র হলেও টলিউডে আমাদের দুজনের কেরিয়ারই সম্ভবত একসঙ্গে শুরু হয়েছিল। কিন্তু আমি এখন একটা জায়গায় পৌঁছে গেছি, কিন্ত ও পৌঁছতে পারেনি। তাই আক্ষেপটাই এভাবে মেটাচ্ছেন তিনি।” ঘাটালে নিত্যদিনই প্রচারে দেখা যাচ্ছে দেবকে। আর তারকা তকমা ছেঁটে ফেলে দিয়েই প্রচারে নামছেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে একেবারে মিশে যাচ্ছেন। কখনও দলীয় কর্মীদের বাড়ি চা খাচ্ছেন আবার কখনও রাস্তার পানের দোকান থেকে পান খাচ্ছেন। একেবারে পায়ে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে মিশে প্রচার সারছেন নায়ক। সুতরাং ঘাটালের ঘরের ছেলে হয়ে উঠেছেন তিনি।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের