পরিচালনায় ডেবিউ শ্রীলেখার, মুক্তি পেল ‘এবং ছাদ’ এর ট্রেলার

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তি পেল অভিনেত্রী শ্রীলেখা মিত্রের (Sreelekha Mitra) ডেবিউ পরিচালিত ছবি ‘এবং ছাদ’ এর ট্রেলার। একটা দিনের শেষ, একটা দিনের শুরুর সঙ্গে সঙ্গেই জানান দেয়, আরও একবার নিজেকে তৈরী করার, নিজের স্বপ্নে পৌঁছনোর যাত্রা সুদীর্ঘ করার। তবে মাঝে মাঝে স্মৃতিরাও উঁকি ঝুঁকি দিয়ে আবেগঘন করে তোলে সবাইকে। দিন যত এগোয় স্মৃতি বিলীন হয়ে যায় ব্যস্ততার রঙে, কিন্তু স্মৃতির পাতায় একটু চিহ্ন থেকেই যায়। তাইতো এবার জীবনের সেই সব স্মৃতি মুঠোবন্দী করেই অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) বানিয়ে ফেললেন তাঁর প্রথম পরিচালিত ছবি ‘এবং ছাদ’ (Ebong Chaad)। প্রকাশ্যে এল শ্রীলেখা পরিচালিত প্রথম স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘এবং ছাদ’এর ট্রেলার।

এই ছবির প্রথম ঝলকেই বোঝা যাচ্ছে, এই ছবি তাঁর গোটা জীবনের গল্প বলতে চলেছে। টলিউডের প্রথম সারির অভিনেত্রীর তালিকায় বরাবরই নাম যায় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের। তাঁর নজরকাড়া অভিনয়ে আজও মুগ্ধ তাঁর অনুরাগীরা। সদ্য আন্তর্জাতিক স্তরেও প্রশংসা কুড়িয়েছেন শ্রীলেখার ‘ওয়ান্স আপঅন এ টাইম ইন কলকাতা’। তাইতো তিনি নিজেকে শুধু অভিনয়ে বেঁধে রাখেন নি, গল্প লিখছেন, এবং নিজের লেখা গল্পেই ছবি তৈরি করছেন। নিজেকে সৃজনশীল করে তুলেছেন। তাঁর এই স্বল্পদৈর্ঘ্যের ‘এবং ছাদ’ ছবিটি তাঁকে এনে দিয়েছে পুরস্কারও৷ তাই সবদিক দিয়েই তাঁর তৈরি প্রথম ছবি অভিনেত্রীর জীবনে একটি নতুন ভাবধারা এনে দিতে চলেছে।

ইতিমধ্যেই নিজের ইউটিউব চ্যানেলে ট্রেলার আপলোড করেছেন শ্রীলেখা। গত কয়েক মাস ধরেই লোকেশন বাছাই পর্ব, টিম নিয়ে শর্ট ফিল্ম তৈরির কাজেই ব্যস্ত ছিলেন শ্রীলেখা। মার্চ মাসে সোশ্যাল মিডিয়াতেই এই ছবির প্রথম পোস্টার শেয়ার করেছিলেন শ্রীলেখা। পোস্টারটি দেখেই বোঝা গিয়েছিল, শ্রীলেখা এই ছবির মাধ্যমে অন্যরকম ইঙ্গিত দিতে চলেছেন। এই ছবিতে এক অন্যরকম গল্প বলবেন তিনি। এই ছবিতে গল্প লেখা থেকে শুরু করে পরিচালনা, প্রয়োজনা, অভিনয় সবটাই নিজের হয়ে সেরেছেন তিনি।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ