চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টুইটার অ্যাকাউন্ট ‘হ্যাক’, ভক্তদের উদ্দেশ্যে সতর্কবার্তা অভিনেতা মনোজ বাজপেয়ীর

নিজস্ব প্রতিনিধি: তারকাদের সোশ্যাল অ্যাকাউন্ট হ্যাক করা এখন কোনও নতুন বিষয় নয়। তাঁদের দেখা পাওয়া আজকাল জল-ভাত হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একাধিক গোপন নথি উঠে আসছে মুম্বই তারকাদের। সম্প্রতি টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ীর। অভিনেতা নিজেই ইনস্টাগ্রাম স্টোরিজে একটি নোট লিখে জানিয়েছেন যে, তাঁর টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। সঙ্গে ভক্তদের সতর্কবার্তা দিয়ে বললেন, “আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। সমস্যাটি সমাধান না হওয়া পর্যন্ত দয়া করে আমার প্রোফাইলে আসা কোনও ভুলভাল তথ্য থেকে দূরে থাকবেন। ইতিমধ্যেই আমি সমস্যার সমাধান শুরু করেছি।”

যদিও অভিনেতার টুইটার প্রোফাইলে এখনও পর্যন্ত কোনও অস্বাভাবিক কার্যকলাপ দেখা যায়নি। বর্তমানে তাঁর অ্যাকাউন্টে পোস্ট রয়েছে, এক ভক্ত দিল্লির ঠান্ডা আবহাওয়া সম্পর্কে কথা বলেছেন। ৫৩ তম রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোজের পরবর্তী চলচ্চিত্র জোরামের ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য তিনি এখন অপেক্ষা করছেন৷ দেবাশিস মাখিজা পরিচালিত, জোরাম একজন বাস্তুচ্যুত আদিবাসীকে নিয়ে একটি সার্ভাইভাল-থ্রিলার। যেখানে মনোজের পাশাপাশি অভিনয় করছেন জিশান আইয়ুব, তন্নিষ্ঠা চ্যাটার্জি, স্মিতা তাম্বে, মেঘা মাথুর এবং রাজশ্রী দেশপান্ডে৷ গত মাসে, মনোজ অপূর্ব সিং কার্কির শিরোনামহীন ছবির শুটিং শেষ করেছেন৷

এছাড়াও সম্প্রতি, মনোজ বাজপেয়ী একটি মিউজিক ভিডিওতে আত্মপ্রকাশ করেছেন। গত বছর ডিসেম্বরে মাকে হারিয়েছেন মনোজ। পরে তিনি মায়ের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে লিখেছিলেন, “একজন আয়রন লেডির প্রতি শ্রদ্ধা, আমার মা! ছয় সন্তানের জননী! নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে সন্তানের প্রতিটি চাহিদা পূরণে তিনি তাঁর স্বামীকে সমর্থন করেছিলেন। তিনি ছিলেন একজন আলফা নারী যিনি তার বিশ্বকে শাসন করেছিলেন অদম্য চোখে!”

Published by:

Share Link:

More Releted News:

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অকালেই চলে গেলেন জনপ্রিয় টেলি অভিনেতা

শুটিং সেট থেকে রাশি খান্নার ৫০ হাজার টাকা চুরি, পাকড়াও ভ্যানিটি ভ্যানের কর্মী

সকালে শুটিং, রাতে পড়াশোনা, মাধ্যমিকে কেমন ফল করল ‘কুসুম’ তনিষ্কা?

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

পাল্টে গেল সম্পর্কের সমীকরণ, আদালতে সুকেশের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি জ্যাকলিন

আচমকা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুন, হঠাৎ কী হল সুপারস্টারের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ