ছবির প্রচারে বেফাঁস মন্তব্য, আইনি বিপাকে সাই পল্লবী

'কাশ্মীরের গণহত্যা এবং গরু চুরির অভিযোগে গণপিটুনি সমান অপরাধ''- ছবির প্রচারে এমন মন্তব্য করে আইনি বিপাকে দক্ষিণ ভারতের অভিনেত্রী সাই পল্লবী।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ”কাশ্মীরের গণহত্যা এবং গরু চুরির অভিযোগে গণপিটুনি সমান অপরাধ”- ছবির প্রচারে এমন মন্তব্য করে আইনি বিপাকে পড়লেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। এমন মন্তব্য করার দায়ে সাই পল্লবীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো হয়েছে বজরং দলের তরফে। যদিও তাঁর বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের করা হয়নি এখনও।

এমন মন্তব্যের সঙ্গে উদাহরণস্বরূপ ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর কথা উল্লেখ করে অভিনেত্রী জানান, ”দ্য কাশ্মীর ফাইলস ছবিটি আমি দেখেছি সেখানে দেখানো হয়েছে কীভাবে কাশ্মীরি পণ্ডিতদের হত্যা করা হয়েছিল। অভিনেত্রী বলেছেন করোনাকালীন সময় আমি একটি প্রতিবেদনে পড়েছিলাম একজন মুসলিম ড্রাইভার গোরক্ষকদের হাতেই খুন হয়েছিলেন। কারণ ছিল ওই গোরক্ষকদের দাবি অনুযায়ী ‘জয় শ্রী রাম’ না বলা। সুতরাং এই দুই ঘটনার মধ্যে আমি কোন পার্থক্য খুঁজে পাইনা। 

অভিনেত্রী তাঁর আগামী তেলেগু ছবি ‘বিরাট পর্বম’ প্রচারে এসে এমনই মন্তব্য করেন এবং এর জেরে অভিনেত্রী বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। তাঁর দাবি ধর্মের নামে কাউকে আঘাত করা উচিত নয়। অভিনেত্রী এমন মন্তব্যের জেরে হায়দরাবাদের সুলতান বাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এখনও পর্যন্ত অভিনেত্রীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তবে পুলিশ আইনি পথে এর তদন্ত করতে খুব শিগগিরই শুরু করবে বলেই সূত্রের খবর। 

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

কলকাতায় ফের মিছিলের প্রস্তুতি! অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল ছাত্র পরিষদ

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির

বিচ্ছেদের ২৩ বছর বাদেও কেন নতুন ঘর বাঁধলেন না? খোলসা অভিনেত্রীর

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর