করোনায় আক্রান্ত অভিনেত্রী ঊর্মিলা মাতোন্ডকার

ঊর্মিলা আপাতত সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন। বাড়িতেই আইসোলেশনে থাকবেন বলে জানা গিয়েছে

Share:

নিজস্ব  প্রতিনিধি: অনুরাগীদের খারাপ খবর শোনালেন ঊর্মিলা মাতোন্ডকার। রবিবার সকালেই টুইট করে জানিয়েছেন করোনায় আক্রান্ত তিনি। তবে অনুরাগীদের চিন্তা করতে বারণ করেছেন ‘রঙ্গিলা’ খ্যাত অভিনেত্রী। ঊর্মিলা টুইটে জানিয়েছেন, ‘আমার কোভিড ১৯ টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। আমি শারিরীকভাবে মোটামুটি সুস্থই আছি আর বাড়িতে নিভৃতবাসে রয়েছি। গত কয়েকদিনে আমার সঙ্গে যাঁদের দেখা সাক্ষাৎ হয়েছে, সুরক্ষার জন্য তাঁরা কোভিড পরীক্ষা করিয়ে নিন। সবাই নিজের খেয়াল রাখুন, সাবধানে দীপাবলি কাটান।’

ঊর্মিলার করোনায় আক্রান্তের কথা শুনে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন বহু অনুরাগী। টুইটারেই তাঁকে সাবধানে থাকাড় ও দ্রুত সুস্থ হয়ে ওঠার কথা জানান অনেকেই। দেশে এখনও করোনা আতঙ্ক রয়েছে তাই ঊর্মিলাকে সচেতন থাকতে ও শরীরের প্রতি যত্ন নিতে বলেছেন বহু অনুরাগী। গত শনিবারই জেল থেকে বাড়ি ফিরেছেন আরিয়ান খান। ড্রাগ মামলায় আরিয়ানের এই লড়াইয়ে বাবা শাহরুখের মানসিকতা ও ধৈর্য্যের প্রশংসা করেন ঊর্মিলা। তিনি টুইট করে জানান, ‘কঠিন সময়েই মানুষের আসল চরিত্র বোঝা যায়। শাহরুখের মর্যাদা, পরিপক্কতা, মানসিক শক্তি দেখে আমি হতবাক হলাম। অন্তত এই কঠিন সময়ে ও যেভাবে নিজেকে সামলেছে তাতে ওঁর সহকর্মী হিসেবে আমি গর্বিত। তুমিই সেরা। ঈশ্বর তোমার মঙ্গল করুন।’

ঊর্মিলা আপাতত সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন। বাড়িতেই আইসোলেশনে থাকবেন বলে জানা গিয়েছে।

মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, নর্দমার প্রবল স্রোতে ভেসে গেল ভক্তদের গাড়ি, মৃত ৮

গণপতি বাপ্পাকে জলে ভাসাতে গিয়ে অঝোরে কান্না চিরাগ পাসোয়ানের, ভাইরাল ভিডিও

মহিলার চুলের মুঠি ধরে হিঁচড়ে নিয়ে গেল পুলিশকর্মী, ভাইরাল ভিডিও

‘রাস্তা না হলে ভোট দেব না,’ সিন্ধিয়াকে ঘিরে বিক্ষোভ, পাল্টা গ্রামবাসীদের সতর্ক করলেন কেন্দ্রীয়মন্ত্রী

৪৮ লাখি ঘড়ি পরে ‘লালবাগচা রাজা’র দর্শনে রণবীর সিংহ

মহিলাদের পোশাকে তিন মাস হোটেলে ‘গা-ঢাকা’! পুরুলিয়ায় আটক ৪ বাংলাদেশি যুবক

মধ্যপ্রদেশের নালকেড়ায় প্রবল বৃষ্টিতে নর্দমায় পড়ল পুণ্যার্থীদের গাড়ি, নিহত ৮

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

ট্রাম্পের পদক্ষেপে ভারতের উপর ১০০ শতাংশ শুল্কের খাড়া

‘উনি বড় মাপের নেত্রী’, মমতাকে ব্যঙ্গ দলবদলু সায়নী ঘোষের

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?