বর্ডার ২ নিয়ে বিরক্ত নন বরুণ, বললেন ‘কাজই আসল কথা বলবে’

Share:

নিজস্ব প্রতিনিধি: বরুণ ধাওয়ান, সানি দেওল, দিলজিৎ দোসাঞ্জ ও আহান শেঠি অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘বর্ডার ২’ ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আলোচনার কেন্দ্রে। ছবির টিজার ও গান মুক্তির আগেই ব্যাপক আগ্রহ তৈরি করলেও টিজার এবং ‘ঘর কাব আওগে’ গান প্রকাশের পর বরুণ ধাওয়ানের অভিনয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং শুরু হয়। দীর্ঘদিন চুপ থাকার পর অবশেষে এই বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেতা।

সম্প্রতি এক অনুষ্ঠানে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে বরুণ জানান, তিনি এসব ট্রোলিংকে বিশেষ গুরুত্ব দেন না। তাঁর কোথায়,” আমি মনে করি অহেতুক হৈচৈ এড়িয়ে গিয়ে নিজের কাজকে কথা বলতে দেওয়াই সবচেয়ে ভালো। এসব হতেই থাকে। এতে আমার বিশেষ কিছু যায় আসে না। আমি জিবের জন্য কাজ করি না। আমি কেন কাজ করি সেটা শুক্রবারে সবাই বুঝে যাবে।” অর্থাৎ মুক্তির পরই ছবির আসল মূল্যায়ন হবে বলেই বিশ্বাস তাঁর।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

আরও পড়ুন: ‘ইসলাম ধর্মের জন্যে কাজ পাচ্ছি না’, জানেন কী, এআর রহমান জন্মসূত্রে হিন্দু ছিলেন?

বরুণ আরও বলেন, তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিজের ইমেজ তৈরি করা। বক্স অফিসের সংখ্যা বা পরিসংখ্যান নিয়ে তিনি অতটা চিন্তিত নন। অভিনেতার মতে, “সবশেষে আমার ভরসা ছবির উপরেই। আমরা সত্যিই একটি ভালো ছবি বানিয়েছি বলেই আমি এত আত্মবিশ্বাসী। এই ট্রোলিং প্রসঙ্গে ‘বর্ডার ২’ এর প্রযোজক নিধি দত্তও কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি দাবি করেছেন, বরুণের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অর্থের বিনিময়ে অপপ্রচার চালানো হচ্ছে। এমনকি এই ধরণের নেতিবাচক প্রচারণার নেপথ্যে থাকা ব্যক্তিদের তিনি ‘দেশবিরোধী’ বলেও মন্তব্য করেন।

অনুরাগ সিং পরিচালিত ‘বর্ডার ২’ আগামী ২৩ জানুয়ারি ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবির অগ্রিম বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে। বড় পর্দায় বরুণ ধাওয়ান ও তাঁর সহ অভিনেতারকা কতটা প্রভাব ফেলতে পারে সেটাই এখন দেখার।

অভিষেকের গ্রেফতারির বিরুদ্ধে মামলায় হাইকোর্টকে দ্রুত শুনানির নির্দেশ শীর্ষ আদালতের

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

শালবনি জমি দুর্নীতি মামলায় অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্তসহায়ক সুমিত রায়

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর

অভিষেকের পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, গ্রেফতার হবেন?

বিদ্যুৎ বিল মেটানোর নামে প্রতারণা, ৯৯ হাজার টাকা খোয়ালেন রানাঘাটের বিজেপি নেতা

গরম ভাতে সেরা পদ! ঝটপট বানিয়ে নিন মুচমুচে ইলিশ মাছের বড়া

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক ও কর্মীদের প্রভিডেন্ট ফান্ড নিয়ে এবার বড় সিদ্ধান্ত নবান্নের

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিন, ভয়াবহ ভূমিধসে মৃত ১৬

ট্রেনের কামরা যেন বাড়ির ডাইনিং রুম! হাঁড়ি ভর্তি ভাত-চিকেন নিয়ে ভাইরাল মহিলা

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী