বছরের শুরুতেই দুঃসংবাদ! প্রিয়জনকে হারালেন বরুণ

বছরের শুরুতেই শোকের ছায়া বরুণ ধাওয়ানের পরিবারে। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর ব্যক্তিগত গাড়ির চালক প্রয়াত হয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: বছরের শুরুতেই শোকের ছায়া বরুণ ধাওয়ানের পরিবারে। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর ব্যক্তিগত গাড়ির চালক প্রয়াত হয়েছেন। গত মঙ্গলবার রাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয় বরুণের গাড়ির চালক মনোজ সাহু। জানা গিয়েছে, গত মঙ্গলবার মুম্বইয়ের মেহবুব স্টুডিওতে বরুণকে নিয়ে যাওয়ার সময় বুকের যন্ত্রণা শুরু হয় মনোজের। তখনই তাঁকে দ্রুত লীলাবতী হাসপাতালে নিয়ে যান বরুণ। কিন্তু ততক্ষণে অনেক দেরী হয়ে যায়। চিকিৎসকেরা জানিয়ে দেন মনোজ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

একজন গাড়ির চালক নয়, নিজের পরিবারের সদস্য হিসেবে মনোজকে দেখত বরুণ। তাই শোকপ্রকাশ করেছেন অভিনেতা। যেহেতু মেহবুব স্টুডিও-এর খুব কাছেই ছিল লীলাবতী হাসপাতাল তাই সেখানেই বরুণ নিজের গাড়ির চালককে নিয়ে যান। কিন্তু শেষ চেষ্টা করেও লাভ হয় নি। গতকাল গভীর রাতেই বরুণকে দেখা যায় লীলাবতী হাসপাতালের বাইরে। দীর্ঘ ১৫ বছর ধরে বরুণের গাড়ি চালাতেন মনোজ সাহু। মঙ্গলবারেই ৫.৩০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনোজ। বরুণ তাঁর ড্রাইভারের হাসপাতালে যাবতীয় খরচ বহন করেছেন বলেই জানা গিয়েছে। এছাড়াও ভবিষ্যতে মনোজের পরিবারকে দেখবেন বলেই আশ্বাস দিয়েছেন বরুণ।

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসনকে ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

নেশায় বুঁদ হওয়ার পালা, এবার আয়ুর্বেদিক ‘হুক্কা’ নিয়ে হাজি বাবা রামদেব

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

‘হ্যাঁ, মা হচ্ছি, আমি কারও বাবারটা খাই না’, ৬৭ বছরে ‘গর্ভবতী’ গুঞ্জন নিয়ে মুখ খুললেন নীনা গুপ্তা

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

‘গুজরাত কি পাকিস্তানে?’ ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে ক্ষোভ প্রকাশ পরেশ রাওয়ালের

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস