কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বরুন, বন্ধ রাখলেন ছবির প্রচার

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি, ডায়াবেটিসের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউডের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা ডেভিড ধাওয়ান। প্রায় ১ সপ্তাহ ভর্তি ছিলেন তিনি হাসপাতালে। তবে ডেভিড ধাওয়ান এখন দেশে ফিরেছেন। এখন তিনি পুরোপুরিই সুস্থ। এদিকে বাবার অসুস্থতার জন্যে অভিনেতা বরুন ধওয়ানও কিছুদিন বিরতি নিয়েছিলেন, তাঁর আসন্ন চলচ্চিত্র জুগজগ জিয়োর প্রচারের থেকে। বাবার অসুস্থতার কারণে, নির্মাতার পাশে থাকার জন্যই এই বিরতি নিয়েছিলেন অভিনেতা। তবে এখন ডেভিড ধাওয়ান অনেকটাই সুস্থ, তাই অভিনেতাও শীঘ্রই কাজে ফিরছেন।

সম্প্রতি, একটি সংবাদমাধ্যমে বরুণ ধাওয়ান বাবার অসুস্থতার বিষয়ে মুখ খুলেছেন। একটি সংবাদ রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে বরুনের বাবার চরম পর্যায়ে ডায়াবেটিস রয়েছে। যার কারণে এর আগেও একবার হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে। তবে গত সপ্তাহে হঠাৎ ডেভিডের আবার স্বাস্থ্যের অবনতি হলে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। আর, বরুণ তখন বাবার অসুস্থতার জন্যে অবিলম্বে ফ্লাইট নিয়ে, ‘যুগ যুগ জিও’র প্রচার ছেড়ে চলে আসেন। যদিও কয়েকদিনের মধ্যেই ফের ছবির প্রচারে চলে গিয়েছিলেন বরুণ। এই ছবির প্রচার করতে গিয়েই একটি সংবাদমাধ্যমকে বলেছিলেন, “সবাই আমার বাবাকে ভালোবাসে, তাই সকলের আশীর্বাদ আমার বাবার মাথায় আসে। আপনার বাবা ভালো না থাকলে আমার পক্ষে কাজ করা কঠিন, কিন্তু আমার বাবা সবসময় চান, আমি যেন সবসময় আমার সব প্রতিশ্রুতি পূরণ করি। তিনি সুস্থ হয়ে উঠছেন। ভালো আছে এখন, বাড়িতে আছেন।”

প্রতিবেদন অনুসারে ডেভিড বৃহস্পতিবার দেশে ফিরেছেন। বলিউডের কমেডি ঘরানার অন্যতম জনপ্রিয় পরিচালক হলেন ডেভিড ধাওয়ান। ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রায় ৪৩ বছরের অভিজ্ঞতা তাঁর, তিনি বেশ কয়েকটি ব্লকবাস্টার দিয়েছেন বলিউডকে। পরিচালক হিসেবে তাঁর শেষ ছবি ছিল, কুলি নং 1, যেখানে অভিনয় করেছিলেন, তারা ছেলে বরুণ এবং সারা আলি খান। এদিকে বরুণ অভিনীত আসন্ন ফিল্ম, ‘যুগ যুগ জিও’ তে অভিনয় করছেন, কিয়ারা আদভানি, অনিল কাপুর এবং নীতু কাপুর। রাজ মেহতা পরিচালিত এই ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ২৪ শে জুন। আর এই ছবির মাধ্যমে প্রায় ৯ বছর পর অভিনেত্রী নীতু কাপুর প্রত্যাবর্ত করছেন বলিউডে। আর স্বামী মৃত্যুর পর এই প্রথম তিনি ক্যামেরায় মুখ দেখাচ্ছেন।

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসনকে ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

নেশায় বুঁদ হওয়ার পালা, এবার আয়ুর্বেদিক ‘হুক্কা’ নিয়ে হাজি বাবা রামদেব

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

‘হ্যাঁ, মা হচ্ছি, আমি কারও বাবারটা খাই না’, ৬৭ বছরে ‘গর্ভবতী’ গুঞ্জন নিয়ে মুখ খুললেন নীনা গুপ্তা

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

‘গুজরাত কি পাকিস্তানে?’ ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে ক্ষোভ প্রকাশ পরেশ রাওয়ালের

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস