আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

মাথাভর্তি সিঁদুর, হাতে শাখা-পলা, হিন্দু বিবাহিত নারীর বেশে উর্বশী, কাকে বিয়ে করলেন

নিজস্ব প্রতিনিধি: কপালে সিঁদুর, গলায় মঙ্গলসূত্র, শাড়ীতে ঊর্বশী রাউতেলা। সম্প্রতি, এমন অবতারেই ইনস্টাগ্রামে ধরা দিলেন অভিনেত্রী। ঊর্বশী এবং খেলায়াড় ঋষভ পান্ত-র সম্পর্কের সমীকরণ এখন নেটদুনিয়ার অন্যতম চর্চিত বিষয়। তাঁদের নিয়ে নেটপাড়ায় চলছে তুমুল হাসি-ঠাট্টা। এদিকে দুজনের মধ্যে কেউই তাঁদের সম্পর্ককে স্বীকার করতে নারাজ। উল্টে নিজেরাই নিজেদেরকে নিয়ে অবিরত খিল্লি করেই যাচ্ছে। আর নেটিজেনরাও ভালো বিনোদন পাচ্ছে তাঁদের থেকে। সম্প্রতি, ঊর্বশী অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। এরপরেই নেটিজেনদের কানাঘুষো শুরু। তাঁদের দাবি, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সেখানে অবস্থানরত ঋষভ পন্তকে অনুসরণ করতেই অভিনেত্রী গিয়েছেন অস্ট্রেলিয়ায়, এই নিয়ে অভিনেত্রীকে নিয়ে ক্রমশই ট্রোলিং চলছে নেটদুনিয়ায়।

তারপরেই অভিনেত্রীর সিঁথিতে সিঁদুর এবং মঙ্গলসূত্রের ছবি প্রকাশ্যে এসেছে, আর এই নিয়েই তোলপাড়। অভিনেত্রীর এই সাজ সাধারণত বিবাহিত হিন্দু মহিলাদের হয়ে থাকে। তবে কী অভিনেত্রী গোপনেই বিয়ে সেরে ফেললেন? তবে তাঁর ছবি থেকে বেশি নেটিজেনদের নজর কেড়েছে তাঁর দেওয়া রহস্যময় রোমান্টিক ক্যাপশন। যা দেখে মনে হচ্ছে, অভিনেত্রী প্রেমে পড়েছেন। যদিও অভিনেত্রী তাঁর পোস্টে ঋষভ পান্তের কোনো কথাই উল্লেখ করেননি। কিন্তু নেটিজেনরা ভেবেই নিয়েছেন যে, অভিনেত্রী তাঁর পোস্টে ক্রিকেটারকে ইঙ্গিত করছেন। তবে নেটিজেনদের অভিনেত্রীর কাছে অনুরোধ। তিনি যেন তাঁর আকর্ষণ দেখিয়ে ঋষভকে খেলা থেকে না মনোযোগ সরাতে বাধ্য করেন।একজন নেটিজেন তো আবার উর্বশীর পোস্টে মন্তব্য করেছিলেন, “বিশ্ব কাপের পরে বিয়ে করবেন কিন্তু দয়া করে তাঁর মনোযোগ আকর্ষণ করবেন না।”

উল্লেখ্য, ঋষভ এবং উর্বশীর বিতর্ক শুরু হয়েছিল তখন থেকে, যখন অভিনেত্রীর সঙ্গে সাথে দেখা করার জন্য ঋষভ একটি হোটেলের লবিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছিলেন। কিন্তু উর্বশী সেই ঘটনার অন্য বর্ণনা দিয়ে বলেন,”ঋষভ আমার সঙ্গে শুধুমাত্র দেখা করতে এসেছিলেন, কিন্তু আমি খুব কান্ত ছিলাম বলে হোটেলের রুমে ঘুমিয়ে পড়েছিলাম, তাই তাঁর সঙ্গে দেখা হয় নি। ঋষভের সঙ্গে কোনও সম্পর্ক নেই তাঁর।” এই প্রকাশের কিছুক্ষণ পরেই, ঋষভ একটি রহস্যময় ইনস্টাগ্রাম গল্প লিখেছিলেন যেটিতে লেখা ছিল, “এটা মজার যে কীভাবে লোকেরা কেবল সামান্য জনপ্রিয়তার জন্য এবং শিরোনাম হওয়ার জন্য সাক্ষাৎকারে মিথ্যা বলে। দুঃখজনক যে কিছু লোক খ্যাতি এবং নামের জন্য পিপাসু হয়। ঈশ্বর তাঁদের আশীর্বাদ করুন।” ঋষভের পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে, উর্বশী রহস্যজনকভাবে পোস্ট করেছিলেন, “ছোটু ভাইয়া (ছোট ভাই) ব্যাট বল খেলতে হবে…আমি কোন নির্বোধ মেয়ে নই।”

Published by:

Share Link:

More Releted News:

বড় বাজেটের ছবিতে মহিলাদের গুরুত্ব আজও কম! ইন্ডাস্ট্রির অন্দরমহলের সত্য ফাঁস করলেন কঙ্কণা

বিদেশের মাটিতে অন্তঃসত্ত্বা দীপিকাকে আগলে রাখছেন শাহরুখ খান, ভাইরাল ভিডিও

৬৭ বছর বয়সেও বিয়ে করতে রাজি ‘শক্তিমান’ মুকেশ খান্না, পাত্রি খুঁজে পেলেন?

ফ্রি’তে শাকিরাকে দেখার সুযোগ, গায়িকার কোপাকাবানা কনসার্টে ২০ লক্ষ ভক্তের ভিড়

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে চতুর্থবার হামলা, ফের কমেডিয়ানকে হুমকি

১০ লক্ষ টাকার বিলাসবহুল রিসোর্টে মেয়েকে নিয়ে ছুটি কাটালেন কিয়ারা-সিদ্ধার্থ, ভাইরাল ছবি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ