Big Breaking: প্রয়াত জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ইন্দ্রপতন। প্রয়াত  বলিউডের জনপ্রিয় গায়ক KK অর্থাৎ কৃষ্ণ কুমার কুন্নাথ। কলকাতার বুকেই মারা গেলেন জনপ্রিয় গায়ক। অথচ আজকেই শেষ নজরুল মঞ্চে অনুষ্ঠান করেছেন তিনি। এই বিখ্যাত সঙ্গীত শিল্পী কনসার্ট অনুষ্ঠানের বহুদিন আগে থেকেই কলকাতা ঢেকেছিল তাঁর অনুষ্ঠানের হোর্ডি-এ। কলকাতায় পরপর দুটি কনসার্ট ছিল তাঁর। আজকে শেঠ গুরুদাস কলেজে ঠিক সন্ধ্যে ৬.৪৫ নাগাদ এন্ট্রি নেন গায়ক। এই কলেজের সোশ্যালে আমন্ত্রিত ছিলেন গায়ক। সন্ধ্যে থেকেই তাঁকে ঘিরে উত্তেজনা তুঙ্গে ছিল, তাঁর সুরের ছটায় ভক্তদের বাঁধ ভেঙে ছিল। কিন্তু গানের অনুষ্ঠান শেষ হতেই সব শেষ এক মুহূর্তের মধ্যেই। 

কিন্তু তার আগেই সুরের জগতে ঘটে গেল ইন্দ্রপতন। মঙ্গলবার নজরুল মঞ্চে তাঁর সুরের লীলায় মেতেছিলেন, তাঁর অগণিত ভক্ত। জানা গিয়েছে, আজ অনুষ্ঠানের শেষেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। গানের মাঝেই বুঝতে পারছিলেন যে, তিনি অসুস্থ বোধ করছেন, সেই কারণেই লাইট ক্যামেরা বারবার বন্ধ করতে বলেছিলেন গায়ক। এরপরই হোটেলে ফিরে তিনি অসুস্থ বোধ করায়, তৎক্ষণাৎ তাঁকে CMRI হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই গায়ক কে মৃত বলে ঘোষণা করা হয়। জানা গিয়েছে, হাসপাতালে যাওয়ার অনেক আগেই গায়কের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন তিনি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর।

গায়কের হঠাৎ মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকে কাতর বিনোদন মহল। জনপ্রিয় সঙ্গীত পরিচালক জিত গাঙ্গুলীর কথায়, একদম ফিট ছিলেন তিনি, মৃত্যুর কোনও কারণই নেই। এমনকী সব সময়েই এরকম ফিটেড থাকতেন গায়ক।তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছেন স্বয়ং জিত গাঙ্গুলী। ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন তিনি, এবং ১৯৯৭ সালে ‘হাম দিল দে চুকে সনম’ গানের মাধ্যমে প্লেব্যাক সিঙ্গার হিসেবে প্রথম বলিউডে যাত্রা শুরু করেন তিনি। ইতিমধ্যেই সিএমআরআই হাসপাতালে পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।তিনি জানিয়েছেন ইতিমধ্যেই তাঁর মুম্বইয়ের বাড়িতে তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে, এবং তাঁর স্ত্রী এবং পুত্র আজ কলকাতাযা এসেছেন। 

হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়, মারাঠি, বাংলা সহ মোট ৯ টি ভাষাতে গান গেয়েছেন এই জনপ্রিয় গায়ক। এমনকী ২০১০ সালে দক্ষিণী ছবির গানের জন্যে সেরা গায়ক হিসেবে পুরস্কৃত হন তিনি। বেসিক গানের অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি। প্রায় ১৫০০ এর বেশি গান গেয়েছেন তিনি।সুরের দুনিয়ায় কেকে-এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। গোটা বিশ্ব জুড়ে তাঁর অগণিত ভক্তসংখ্যা। তাঁর এমন মৃত্যুতে গভীরভাবে শোকাহত গোটা দেশ। বাবুল সুপ্রিয় এর কথায় কেকে-এর মৃত্যু দেশের সঙ্গীত মহলের একটি বড় ক্ষতি। 

 

‘থিম পুজোর বিরুদ্ধে নই,’ নিন্দার মুখে পড়ে সাফাই বিশ্ব হিন্দু পরিষদের

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে কচুয়া লোকনাথ ধাম, নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর

‘জীবন নরক বানিয়ে দিয়েছে’, ফের মোদিকে নিশানা যন্তরমন্তরের ভাইরাল গার্লের

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

পুরভোটের টিকিট পাওয়ার মাপকাঠি জনপ্রিয়তা, জানিয়ে দিলেন সুকান্ত

সরকারি হস্তক্ষেপের অভিযোগ, শ্রীলঙ্কার হাত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব কাড়ল আইসিসি

উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মান ‘Oliy Darajali Dustlik’-তে ভূষিত হলেন মোদি

‘সাহেব ছুটি মিললে স্ত্রীর শেষকৃত্যে হাজির থাকতে পারি’, ঊর্ধ্বতন অফিসারের কাছে করুণ আর্তি কনস্টেবলের

জলে ডুবে যাচ্ছিল ভাই, বাঁচাতে তিন দিদির ঝাঁপ, চার জনেরই সলিল সমাধি

রাতের অন্ধকারে মন্দির থেকে উধাও শীতলা-বিষ্ণুর বিগ্রহ, চুরি গেল ঠাকুরের গয়না-বাসনও