ভিকি-ক্যাটরিনার বিয়েতে প্রকাশ্যে গেস্ট লিস্ট

প্রতিদিন নিত্যনতুন খবর উঠে আসছে এই জুটিকে ঘিরে

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে। প্রতিদিন নিত্যনতুন খবর উঠে আসছে এই জুটিকে ঘিরে। সম্প্রতি ফাঁস হল তাঁদের বিয়ের গেস্ট লিস্ট।

তাঁদের বিয়ের আসরে বসতে চলেছে চাঁদের হাট। তালিকায় রয়েছে করণ জোহার, আলি আব্বাস জাফর, রোহিত শেট্টি, সিদ্ধার্থ মলহোত্রা, কিয়ারা আডবানি, বরুণ ধাওয়ান, নাতাশা দালাল, কবীর খান, মিনি মাথুর ও আরও অনেকে।

মঙ্গলবারই রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস ফোর্ট হোটেলে ১০ জনের একটি দল সেখানকার পরিস্থিতি খতিতে দেখার জন্য পৌঁছে গেছে। শোনা যাচ্ছে, একাধিক ইভেন্ট কোম্পানি একসঙ্গে ভিআইপি বিয়ের আয়োজনের দায়িত্ব নিয়েছে। যদিও ভিকি কিংবা ক্যাটরিনার পক্ষ থেকে কিংবা তাঁদের পরিবারের পক্ষ থেকে এই খবরে শীলমোহর দেওয়া হয়নি। ৭ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত থাকবে এই বিয়ের আসর। সিক্স সেন্সেস ফোর্ট হোটেলের ব্যয়বহুল অংশ হল ‘রাজা মান সিং স্যুট’। এই স্যুটের এক রাতের খরচ ৬৪,০০০ থেকে ৯০,০০০ টাকা। এই স্যুটটির মধ্যে রয়েছে গোলাকার পুল, টেরেস, আউটডোর শাওয়ারের সুবিধা।

হোটেল ম্যানেজমেন্টের কাছ থকে পাওয়া খবর অনুযায়ী, দলটি বিয়ে সংক্রান্ত সব আয়োজন মনিটরিং করছে। তবে আপাতত সংবাদমাধ্যমের তরফ থেকে ভিকিকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে এই বিষয়ে মুখ খুলতে চাননি তিনি।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের