চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘আমরা সস্তার শ্রমিক, শাহরুখ-সলমনের মতো পারিশ্রমিক কখনই পাইনি’: মনোজ বাজপেয়ী

নিজস্ব প্রতিনিধি: বলিউডে পারিশ্রমিক নিয়ে একটি বৈষম্যতা চলছেই। প্রতিভা এবং জনপ্রিয়তা থাকা সত্ত্বেও সুপারস্টারদের মতো পারিশ্রমিক পান না বলিউডের অনেক অভিনেতাই। যাঁদের মধ্যে কেউ প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দেন আবার কেউ জনপ্রিয়তা হারানোর কারণে মুখ বুজেই থাকেন। বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা হলেন মনোজ বাজপেয়ী। তাঁর কেরিয়ারের উল্লেখযোগ্য কাজ হল, ‘ফ্যামিলি ম্যান’। যে কারণে তিনি রাতারাতি খ্যাতির শীর্ষে পৌঁছে যান। ছবিটি ডিজিটাল বক্সঅফিসেও দুর্দান্ত ফলাফল করেছিল। কিন্তু সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করলেও যোগ্য পারিশ্রমিক পাননি অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্ষোভ উগড়ে দিলেন মনোজ বাজপেয়ী নিজেই। কারণ ডিজিটাল মাধ্যমে বেশিরভাগ অভিনেতা কম বেতন পান। সম্প্রতি ইউটিউব আনফিল্টারড বাই সামদিশের একটি সাক্ষাৎ কারে অভিনেতা বলেন, তিনি তাঁর জনপ্রিয় হিট সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর জন্য সুপারস্টার সলমান বা শাহরুখ খানের মতো পারিশ্রমিক পাননি। তাঁর পারিশ্রমিকের সঙ্গে বড় তারকাদের পারিশ্রমিকের সংখ্যা একেবারেই মেলে না।

এরপর তাঁকে ব্যাঙ্ক ব্যালেন্স সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জবাবে মনোজ মজার ছলে বলেন, গলি গুলিয়াঁ, ভোঁসলে-এর মতো ছোটোখাটো ছবি করে কখনই ধনী হওয়া সম্ভব নয়। যখন তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে, তিনি কখনও সলমন খান বা শাহরুখ খানের মতো পারিশ্রমিক পেয়েছেন কিনা কখনও, তখন তিনি অস্বীকার করে বলেন, “ওটিটি লোকেরা নিয়মিত প্রযোজকদের মতোই খারাপ। তাঁরা বড় তারকাদের বেতন দেবে। দ্য ফ্যামিলি ম্যানের জন্য আমার যে অর্থ প্রাপ্য ছিল তা আমি পাইনি। আমার বদলে যদি কোনও শ্বেতাঙ্গ অভিনেতা শো করতেন, তবে তাঁরা অবশ্যই তাঁকে যোগ্য অর্থ পেতেন। চীনে ব্র্যান্ডের কারখানাগুলি সস্তার শ্রমিকের জন্যেই পপুলার।” দ্য ফ্যামিলি ম্যান-এর সফল দুটি সিজনে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন, মনোজ বাজপেয়ী, সামান্থা রুথ প্রভু, প্রিয়া মণি, শারদ কেলকার এবং গুল পানাগও। শোটি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছিল। এবং বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শোগুলির IMDb-এর তালিকায় এটি চতুর্থ স্থানে ছিল। মনোজ বাজপেয়ীকে শেষ দেখা গিয়েছিল ‘সিরফ এক বান্দা কাফি হ্যায়’ ছবিতে। যেখানে তিনি একজন সাধারণ আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অকালেই চলে গেলেন জনপ্রিয় টেলি অভিনেতা

শুটিং সেট থেকে রাশি খান্নার ৫০ হাজার টাকা চুরি, পাকড়াও ভ্যানিটি ভ্যানের কর্মী

সকালে শুটিং, রাতে পড়াশোনা, মাধ্যমিকে কেমন ফল করল ‘কুসুম’ তনিষ্কা?

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

পাল্টে গেল সম্পর্কের সমীকরণ, আদালতে সুকেশের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি জ্যাকলিন

আচমকা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুন, হঠাৎ কী হল সুপারস্টারের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ