ডেস্টিনেশন ওয়েডিং নয়, পৈতৃক ভিটেতেই বসবে ‘রালিয়া’র বিয়ের আসর

বাবা-মা'র পথেই হাঁটবে ছেলে। পৈতৃক ভিটে আরকে হাউজেই নাকি বিয়ে করবেন 'রালিয়া'। ঠিক যেমনটা করেছিলেন ঋষি কাপুর ও নীতু কাপুর।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে চারহাত এক হতে চলেছে রণবীর ও আলিয়ার। এপ্রিলেই গাঁটছড়া বাঁধতে চলেছেন তাঁরা। এবং সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে পৈতৃক ভিটে আরকে হাউজেই নাকি বিয়ে করবেন ‘রালিয়া’। ঠিক যেমনটা করেছিলেন ঋষি কাপুর ও নীতু কাপুর। বাবা-মায়ের সেই পথই অনুসরণ করবেন ছেলে রণবীর।

এর আগেও বারবার চোখে পড়েছে রণবীরের পরিবারের সঙ্গে কীভাবে একাত্ম হয়ে মিশেছেন আলিয়া। ঋষি কাপুরের মৃত্যুর সময়েও যেভাবে কাপুর পরিবারের পাশে তাঁকে থাকতে দেখা গিয়েছে বা যেভাবে সে নীতু কাপুরকে সামলেছেন তা চোখে পড়ার মত ছিল। আর এবারেও বলা যায় পরিবারের রীতি মেনে কাপুর পরিবারের আবেগকেই গুরুত্ব দিয়েছেন আলিয়া। বলিউডে যেখানে ডেস্টিনেশন ওয়েডিং বা পাঁচতাঁরা হোটেলে বিয়ের আসর বসার বা অতিথি সমাগমের ঘটনা চিরাচরিতভাবে দেখা যায় তাঁর থেকে এই তারকা জুটির বিয়ে যে অনেকাংশে অন্যরকম হতে চলেছে তা বলাই বাহুল্য।  পারিবারিক রীতি নীতির উপর বিশেষভাবে ভরসা করেন রণবীর। ঠাকুমা কৃষ্ণা রাজ কাপুরের সঙ্গে ছিল তার ঘনিষ্ঠতা। আর তাই যে আর কে হাউজে ১৯৮০ সালে ২০ জানুয়ারি চার হাত এক হয়েছিল নীতু কাপুর ও ঋষি কাপুরের সেই চেম্বুরের পৈতৃক ভিটেতেই মাত্র ৪৫০ জন অতিথি সমাগমে হবে রণবীরের বিয়ে। বিয়ের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে ‘শাদি স্কোয়াড’র মত সংস্থা।

এর আগে আলিয়া নিজেই জানিয়েছিলেন যে তিনি কোনোভাবে ডেস্টিনেশন ওয়েডিংয়ের দিকে ঝুঁকবেন না। তাঁর কারণ পরিবারে অনেক বয়স্ক সদস্য আছেন এবং তার থেকেও বড় বিষয় নানা দেশে করোনার বাড়বাড়ন্ত, এই সব কারণকে মাথায় রেখেই নিজের হোমটাউন মুম্বইতেই বিয়ে করার সিদ্ধান্ত নেন আলিয়া। আর এবার সেই সব অপেক্ষার অবসান ঘটতে চলেছে। যদিও দুই পরিবারের তরফেই এখনও অবধি বিয়ের দিনক্ষণ সঠিকভাবে প্রকাশ্যে আনা হয়নি। তবে কাপুর পরিবারের তরফে এপ্রিলের শেষে বিয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে কিন্তু ভাট পরিবারের তরফে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যাবস্থা সেরে ফেলার কথা ভাবা হচ্ছে তার একটাই কারণ আলিয়ার দাদু নরেন্দ্রনাথ রাজদান’র অসুস্থতা। তাই যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে সারতে চাইছেন তাঁরা। 

কানে ঢুকেছে মাছি বা পোকা? আতঙ্কে এই কাজ করলেই বিপদ, জানুন কী করবেন

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

দেবীর বিসর্জন অবধি নেভে না যজ্ঞ কুণ্ডের আগুন, জানুন বক্সী পরিবারের দুর্গাপুজোর ইতিহাস

আজকের রাশিফল: বিদেশ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে তর্ক এড়িয়ে চলুন

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ