কী কাণ্ড! নিরামিষ ভোজী হয়ে চিকেন বার্গারে কামড়, রশ্মিকাকে ‘মিথ্যাবাদী’ আখ্যা

কিন্তু সম্প্রতি নায়িকার একটি বিজ্ঞাপণই তাঁকে ফেলে দিল বিপাকে। রশ্মিকা মান্দানা জন্মগত নিরামিষভোজী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে জাতির ক্রাশ রশ্মিকা মান্দানা। ‘পুষ্পা’-র জনপ্রিয়তার হাত ধরে রশ্মিকাও রাতারাতি পৌঁছে যায় লাইমলাইটে। এরপর বলিউডে প্রস্তাব তাঁর। মাত্র ২৫ বছর বয়সেই এখন দেশের অন্যতম জনপ্রিয় স্টার রশ্মিকা। তাঁকে বলিউডে শেষ দেখা গিয়েছিল মিশন মজনুতে। যেখানে তিনি সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে জুটিবদ্ধ হয়েছিলেন। তাঁকে পরবর্তীতে দেখা যাবে, রণবীর কাপুরের সঙ্গে ‘Animal’-এ। এদিকে বর্তমানে বিজ্ঞাপণেরও পরিচিত মুখ রশ্মিকার।একাধিক পরিচিত ব্র্যান্ডের অ্যাম্বাসাডার তিনি। এবার এই বিজ্ঞাপনের জন্যই বিপাকে পড়তে হল নায়িকাকে। মোটামুটি সবারই জানা, অভিনয়ের জন্যে তারকাদের অনেক কিছু ত্যাগ করতে হয়। প্রয়োজনে পারিবারিক গতে বাঁধা রীতিও। ইন্ডাস্ট্রির মধ্যে রশ্মিকা অন্যতম সংস্কারি অভিনেত্রী, সেটাই এতদিন সবাই জানতেন।

কিন্তু সম্প্রতি নায়িকার একটি বিজ্ঞাপণই তাঁকে ফেলে দিল বিপাকে। রশ্মিকা মান্দানা জন্মগত নিরামিষভোজী। তিনি মাংসের কোনওরকম খাবারই খান না। এদিকে যারা নিরামিষভোজী, তাঁদের কাছে ভুল করেও আমিষের কোনও রান্না খাওয়া অপরাধ। এবার নিরামিষাশী হয়ে রশ্মিকা নিজেই একেবারে চিকেন বার্গারে কামড় বসিয়ে দিলেন, অবশ্যই একটি বিজ্ঞাপনের স্বার্থে। বিজ্ঞাপণটি ভাইরাল হওয়া মাত্রই নীতি পুলিশরা একেবারে রে রে করে তেড়ে এলো। ভক্তরাও রীতিমতো ক্ষিপ্ত হয়েছেন। একটি জাঙ্ক ফুড ব্র্যান্ডের প্রচার মূলক বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, তিনি চিকেন বার্গার খাচ্ছেন, তিনি বাস্তবে একজন আমিষ ভোজী। রশ্মিকা মান্দানা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি বিচার করা একজন সেলিব্রিটি।

অনেকেই বলেছেন, নিরামিষাশী হয়ে রশ্মিকার মোটেও এ ধরণের বিজ্ঞাপন করা উচিত হয়নি। অভিনেত্রীকে নিন্দা ছাড়াও, রশ্মিকা তীব্র কটাক্ষেরও সম্মুখীন হয়েছেন।যেখানে নেটিজেনরা দাবি করেছেন যে, যিনি নিজেই বাস্তব জীবনে এটি খায় না, তিনিই প্রচারের স্বার্থে ভক্তদের অস্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন? এরপর তাঁরা অভিনেত্রীকে কটাক্ষ করে বলেন, এইসব সেলিব্রিটিরা অর্থের জন্য সবকিছু করতে পারেন। । 

 

 

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার