তাহসানের শ্বশুর কে জানেন ? এক সময়ে পুলিশের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন

Share:

নিজস্ব প্রতিনিধি : বছরের শুরুতেই ভক্তদের সুখবর দিলেন জনপ্রিয় বাংলাদেশি গায়ক ও অভিনেতা তাহসান খান। দীর্ঘ ৭ বছর পর বিয়ে করেছেন আমেরিকা প্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে। তাহসানের বিয়ের খবর ছড়িয়ে পড়তে হইচই শুরু হয়েছে নেটপাড়ায়।এমতাবস্থায় খোঁজ পড়ল রোজা আহমেদের বাবা অর্থাৎ তাহসানের শ্বশুরের। তাঁর পরিচয় নিয়ে বিস্তর কাঁটাছেড়া চলছে সামাজিক মাধ্যমে।

জানা গিয়েছে, রোজা আহমেদের বাবা ছিলেন বাংলাদেশের বরিশালের প্রখ্যাত সন্ত্রাসী ফারুক আহমেদ। বাংলাদেশে তিনি ‘পানামা ফারুক’ নামে পরিচিত। তিনি বরিশাল নগরের চকবাজার এলাকার বাসিন্দা ছিলেন। ২০১৪ সালে র‌্যাবের ক্রসফায়ারে নিহত হন ফারুক আহমেদ।

দেশটির কোতোয়ালি মডেল থানা পুলিশ জানিয়েছে, পানামা ফারুকের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, তোলাবাজি সহ ১০টি মামলা ছিল। ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে বরিশাল নগরে গড়ে ওঠা ‘আট বাহিনীর’ একটির প্রধান ছিলেন তিনি। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় তিনি এবং তাঁর বাহিনীর সদস্যরা বিদেশে পালিয়ে যান। ২০০৮ সাল পর্যন্ত তারা দেশে ফিরে আসেন নি।

রোজা আহমেদের বাবা পানামা ফারুকের বিরুদ্ধে অভিযোগ ছিল, ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত ক্ষমতাসীনের সঙ্গে সম্পর্ক থাকার কারণে তিনি ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন। কিন্তু তবুও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নি। বরিশাল নগরের উত্তর-পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করতেন করতেন তিনি। শুধু তাই নয় বাজার রোডে পানামা ট্রেডার্স নামক ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকও ছিলেন তিনি। সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ‘পানামা ফারুক’ নামে সকলে তাঁকে চেনে। তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয় নি তৎকালীন সময়ে।

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী