ট্রেনে কে ফুচকা বিক্রি করে? লাল সিং চাড্ডা নিয়ে প্রশ্ন তুললেন এই পরিচালক

হাতে একটি ফুচকা নিয়ে আমির বলছেন 'মা বলতেন জীবনটা অনেকটা ফুচকার মত। পেট ভরে গেলেও মন ভরে না।' চলন্ত ট্রেনে কে ফুচকা বিক্রি করে?

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তির আগেই বারবার নানা বিতর্কে জড়াচ্ছে আমিরের ।লাল সিং চাড্ডা’।  ট্রেলার টিজার কিংবা ছবির গান এসব কিছুই দেখার পর বিভিন্ন রকমের প্রশ্ন তুলেছেন আমির অনুরাগীরা এবং যে সকল দর্শক এই বহুপ্রতীক্ষিত ছবির অপেক্ষায় রয়েছেন তাঁরাও। তাঁদের ওই ছবি নিয়ে রয়েছে বহুল জিজ্ঞাস্য। প্রথমে আমিরের এক্সপ্রেশন নিয়ে প্রশ্ন তুলেছিল নেটিজেনরা। তাঁদের বক্তব্য ছিল গোল গোল করে চোখ পাকিয়ে একইরকম এক্সপ্রেশন দিয়ে আসছেন আমির। পর পর বেশ কয়েকটি ছবিতে তাঁর একই এক্সপ্রেশন। এই ছবিতেও কি তার ব্যতিক্রম হবে না?

ফরেস্ট গাম্প দ্বারা অনুপ্রাণিত হয়েই ছবি ‘লাল সিং চাড্ডা’। এবার এই ছবির একটি দৃশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন পরিচালক সঞ্জয় গুপ্ত। দেখা গিয়েছে ট্রেনে বসে হাতে একটি ফুচকা নিয়ে আমির বলছেন ‘মা বলতেন জীবনটা অনেকটা ফুচকার মত। পেট ভরে গেলেও মন ভরে না।’ আর তা নিয়েই প্রশ্ন তুলেছেন ‘শুটআউট অ্যাট লোখন্ডওয়ালা’ খ্যাত পরিচালক সঞ্জয় গুপ্ত। তাঁর জিজ্ঞাস্য চলন্ত ট্রেনে কে ফুচকা বিক্রি করে? শুধুমাত্র নাকি তা জানার জন্যই নাকি ছবিটা দেখবেন তিনি? উল্লেখ্য হাজার ১৯৯৪ সালে হলিউডের এরকম একটি ছবি এসেছিল। যেখানে ফুচকার বাদলে ছিল চকোলেটের বাক্স। অভিনেতাকে বলতে শোনা গিয়েছিল ‘মা বলতেন জীবনটা চকোলেটের বাক্সের মতো। হাতে ঠিক কোনটা উঠে আসবে তুমি জানো না।

বোঝা যাচ্ছে ‘ফরেস্ট গাম্প’ খ্যাত সংলাপই হিন্দি ছবিতে ‘ফুচকা’ হয়ে এসেছে। যদিও পরিচালক সঞ্জয় গুপ্তর এই মন্তব্যকে খুব ভালো চোখে দেখেননি আমিরের ভক্তরা। অনেকেই অনেক রকমের যুক্তি খাড়া করার চেষ্টা করেছেন।  কেউ বলছেন ফুচকা কিনেই হয়তো ট্রেনে উঠেছিলেন লাল সিং চাড্ডা। অনেকে আবার স্টেশনে দেখা যায় এরকম ফুচকার স্টল এর ছবি দিয়েছিলেন। কিন্তু ছবির ভেতরে কি রয়েছে তা জানা যাবে ১১ আগস্ট বড় পর্দায় আমিরের এই ছবি মুক্তির পর। 

পড়শিদের সঙ্গে ঝগড়ার আশঙ্কা, অল্পতেই মাথা গরম করলে বিপদ, বিদেশ ভ্রমণের সুযোগ..

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট