শ্রীজাতর প্রথম ছবিতেই ডেবিউ করতে চলেছেন স্ত্রী দূর্বা

কবি-গীতিকার-পরিচালক শ্রীজাতর পরিচালনায় এবার প্রথমবার এই ছবির মাধ্যমেই বড়পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন তাঁর স্ত্রী দূর্বা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আর কয়েকদিন পরেই শুরু হবে শ্রীজাতর পরিচালনায় শুরু হবে তাঁর প্রথম ছবি মানবজমিন’র শুটিং। কবি-গীতিকার-পরিচালক শ্রীজাতর পরিচালনায় এবার প্রথমবার এই ছবির মাধ্যমেই বড়পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন তাঁর স্ত্রী দূর্বা বন্দ্যোপাধ্যায়। এই ছবিতে তাঁর চরিত্রটি এক এনজিও-র সঙ্গে যুক্ত এক মহিলার। কিন্তু এই বিষয় থেকে প্রশ্ন ওঠা স্বাভাবিক যে তাহলে কী নিজের স্ত্রী বলেই তাঁকে এমন সুযোগ দেওয়া হল?

এই বিষয়ে মুখ খুলেছেন শ্রীজাত ও তাঁর স্ত্রী দুজনেই। এই ছবির পরিচালক শ্রীজাত বলেছেন, ”নিজের স্ত্রী বলেই যে তাঁকে নিজের ছবিতে সুযোগ দিতে হবে এমনটা নয়। এখানে যে চরিত্রে দূর্বা অভিনয় করছে সেই চরিত্রটির সঙ্গে বাস্তবেই চরিত্রটি মিলে যায়। বাস্তবেও ও এনজিও-র সঙ্গে যুক্ত থাকা একটি মানুষ। শুধু তাই নয় নাটকের সঙ্গেও য়র ভালো যোগাযোগ রয়েছে। নিয়মিত না হলেও ওর অভিনয়ের প্রতি একটা ঝোঁক রয়েছে। মঞ্চেও ও পারফর্ম করেছে তাই আমার মনে হয়েছে এই চরিত্রটার জন্য ও উপযুক্ত।”

শ্রীজাত জায়া এপ্রসঙ্গে জানিয়েছেন ”সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। নিয়মিত না হলেও অভিনয়ের সঙ্গে আমি যুক্ত। অভিনয়ের প্রতি আমার প্যাশন রয়েছে একটা।” রানা সরকারের প্রযোজনায়, শ্রীজাতর পরিচালনায় ‘মানবজমিন’ ছবিতে দেখা যাবে মুখ্য ভূমিকায় প্রিয়াঙ্কা সরকার ও পরমব্রত চট্টোপাধ্যায়কে। বিশেষ একটি চরিত্রে থাকবেন পরান বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহেই শুরু হবে ছবির কাজ। 

‘আর তাঁর সঙ্গে অভিনয় করা হবে না’, বিজয়ের ছবি থেকে বাদ পড়ে কান্নায় ভেঙে পড়লেন আনন্দী

‘ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষিত’, মাহেশ থেকে নিট ইস্যুতে আশ্বাস লকেট চট্টোপাধ্যায়ের

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিলেন তিনটি শর্ত

‘বারাকপুর থেকে বাবুঘাট’, কলকাতার বুকে ওয়াটার ট্যাক্সি, কোন কোন রুটে চলবে? আশ্বাস অর্জুনের

রাসবিহারী বসুর ভিটেয় গণশৌচাগার, বুলডোজার অ্যাকশনের দাবি বিজেপি বিধায়কের

‘ওদের জন্য মরতে যাচ্ছি’, শ্বশুরবাড়িকে দায়ী করে সেতু থেকে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

চিকিৎসায় গাফিলতির অভিযোগ,করিমপুরে বেসরকারি নার্সিংহোমে সদ্যোজাতর মৃত্যু

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু