‘মুখার্জিদার বৌ’ এর পরিচালকের হাত ধরে কী পর্দায় ফিরছে ‘কণ্ঠ’ জুটি? চলছে গুঞ্জন

ফের দর্শক দেখতে পাবেন 'কন্ঠ' খ্যাত জুটিকে? অর্থাৎ পাওলি দাম ও শিবপ্রসাদ মুখপাধ্যায়কে?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২০১৮ সালে শাশুড়ি বউমার টক-ঝাল-মিষ্টি সম্পর্কের সমীকরণে মুক্তি পেয়েছিল ‘মুখার্জিদার বৌ’। পৃথা চক্রবর্তীর ওই ছবির প্রযোজনার দায়িত্বে ছিলেন প্রযোজকযুগল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় অর্থাৎ উইন্ডোজ প্রোডাকশন হাউজ। ফের সেই প্রযোজনা সংস্থার হাত ধরে নতুন ছবি নিয়ে ফিরছেন পরিচালক পৃথা চক্রবর্তী। কিন্তু তাঁর পরিচালনাতে কী ফের দর্শক দেখতে পাবেন ‘কন্ঠ’ খ্যাত জুটিকে? অর্থাৎ পাওলি দাম ও শিবপ্রসাদ মুখপাধ্যায়কে? সেই প্রশ্নের উত্তর যদিও এখনও সঠিকভাবে পাওয়া যায়নি।  

তবে গুঞ্জন বলছে পৃথা চক্রবর্তীর এই ছবির মাধ্যমেই নাকি পর্দায় ফিরছে এই জুটি। উইন্ডোজের হাত ধরেই ফের জুটি বাঁধতে চলেছে পর্দার অর্জুন-পৃথা। আদৌ কী তাই? এ প্রসঙ্গে পরিচালক জানিয়েছেন এমন কিছু নির্ধারিত হয়নি। তবে এই ছবিও সম্পর্কের গল্পই নাকি বলবে। আপাতত ছবির কাজ শুরু করতে চান পরিচালক। কারণ চিত্রনাট্যের পিছনেই নাকি অনেকটা সময় চলে গিয়েছে। ছবির কাজ শুরু হয়েও হচ্ছে না। তার কী কারণ এপ্রসঙ্গে পরিচালকের বক্তব্য, ছবির অনেকটাই শুট করতে হবে কলকাতার বাইরে। প্রযোজক শুটিং এর সেট তৈরি করে শুটিং শুরু করার কথা বললেও তা করতে রাজি নন পরিচালক পৃথা চক্রবর্তী।  

অন্যদিকে এই ছবি প্রযোজক তথা অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মতে এখনও চিত্রনাট্য চূড়ান্ত হয়নি। চিত্রনাট্য চূড়ান্ত না হলে এখনই কিছু বলা সম্ভব নয়। তবে পাওলি ও তাঁর যে পর্দায় একসঙ্গে ফের আসার সম্ভবনা কম তাও জানিয়েছেন শিবু।  

ছবির প্রচারের মাঝেই বাজি বিস্ফোরণ! অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ‘পেড্ডি’ অভিনেতা শিব রাজকুমার

যোগী রাজ্যে ট্রাকের সঙ্গে আর্টিকার ধাক্কায় নিহত ৩ টেনিস খেলোয়াড়, আহত বাংলার যুবক

গরম ভাতে অমৃত! রইল জিভে জল আনা কালো জিরের ভর্তার রেসিপি

সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমা, কীভাবে কাটবেন টিকিট? জানুন বুকিং পদ্ধতি

‘ইতিহাস আরও ভালভাবে মনে রাখবে’, আগরকরের বিদায়ে আবেগঘন পোস্ট গম্ভীরের

ট্যাংরায় অ্যাপ-ক্যাব থেকে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তে পুলিশ

ফুলের মালা নয়, ৪০ ফুটের গোঁফ গলায় পরিয়ে বিধায়ককে অভ্যর্থনা

বাজার থেকে কিনতে হবে না, স্বাদ দ্বিগুণ করতে বাড়িতে বানান ম্যাগি মশলা 

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের এক বছরের মাথায় দিলেন সুখবর

চিকিৎসার নামে শিশুদের শূন্যে ছুঁড়ে দিচ্ছেন তান্ত্রিক, প্রকাশ্যে ভয়ঙ্কর ভিডিও

হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা