উইল স্মিথের চড় এখনও ভোলেননি! ২০২৩ অস্কার সঞ্চালনার প্রস্তাব ফেরালেন ক্রিস

অ্যারিজোনার ফিনিক্সের অ্যারিজোনা ফিনান্সিয়াল থিয়েটারে একটি কমেডি সেট চলাকালীন, ক্রিস অস্কারে ফিরে যাওয়াকে একটি অপরাধের দৃশ্যের সঙ্গে তুলনা করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: চড়ের আঘাত এখনও ফিকে হয়নি। এখনও সেই আঘাত যেন স্পষ্ট। গত মার্চে অস্কারের মঞ্চে ঘটা ‘স্ল্যাপগেট কাণ্ড’ এখনও ভুলতে পারেন নি কৌতুক অভিনেতা ক্রিস রক। শুধু তিনিই নয়। গোটা বিশ্বের কাছেও এই ঘটনা এখনও স্মরণে রয়েছে। যদিও আগামী ১০ বছর অস্কার মঞ্চে উইল স্মিথের দেখা পাওয়া কোনমতেই সম্ভব নয়, তবুও ২০২৩ সালের অস্কার সঞ্চালনার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন কৌতুকশিল্পী ক্রিস রক। ক্রিস জানান, তাঁর অস্কার মঞ্চে ফিরে যাওয়া মানে প্রয়াত নিকোল ব্রাউন সিম্পসনকে রেস্তরাঁয় ফিরে যাওয়া। অর্থাৎ জেনেবুঝে সেই ক্ষতের জায়গায় ফিরে যাওয়া তাঁর মানসিকতা নয়। এমনকি এই চড়-কাণ্ডের পর এক বিজ্ঞাপনের প্রস্তাবও তিনি ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

২০২২ সালে অস্কারের লাইভ অনুষ্ঠান চলাকালীন মঞ্চে উইল স্মিথ ক্রিস রককে চড় মেরেছিলেন। আর এই ঘটনাটি ঘটার কারণও রয়েছে। যখন ক্রিস, উইলের স্ত্রী, জাদা পিঙ্কেট স্মিথকে নিয়ে রসিকতা করেছিলেন, এবং জাদার অসুস্থতা নিয়ে মজা করছিলেন তখনই উইল নিজের আসন থেকে উঠে এসে প্রকাশ্য মঞ্চে ক্রিসকে চড় মারেন। স্মিথ বলেছিলেন, “আমার স্ত্রীর নাম তোমার মুখ থেকে দূরে রাখো।” এই ঘটনা দেখে হতবাক হয়েছিল গোটা বিশ্ব। এমনকি এই ঘটনার পর Disney+ Hotstar-এর অস্কারের লাইভ স্ট্রিমিং অনুষ্ঠান কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। ভক্তরা ভাবছিলেন যে এই ঘটনাটি চিত্রনাট্য নাকি বাস্তব। কিন্তু এটা সত্যি ঘটনা।

যদিও এই ঘটনার পরে উইল স্মিথ, ক্রিসের কাছে একাধিকবার ক্ষমা চেয়েছিলেন। বারবার ক্রিসের সঙ্গে যোগাযোগের চেষ্টাও করেছিলেন। কিন্তু বরফ গলেনি। প্রতি বারই ফিরিয়ে দেওয়া হয়েছে উইলকে। বলা হয়েছে, কৌতুকশিল্পী ক্রিস এখনও তাঁর সঙ্গে কথা বলতে প্রস্তুত নন। যখন হবেন, উইলকে ডেকে নেবেন। তবে শাস্তি হিসেবে স্মিথের আগামী ১০ বছর কোনো অ্যাওয়ার্ড শোতে থাকা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তবে এই ঘটনা এখনও ভোলেন নি কৌতুক অভিনেতা ক্রিস রক। তাই তিনি ২০২৩ এর অস্কার মঞ্চে সঞ্চালনার প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন। সম্প্রতি, একটি স্ট্যান্ডআপ কমেডি শো-তে তিনি এই কথা জানিয়েছেন। অ্যারিজোনা রিপাবলিক অনুসারে, অ্যারিজোনার ফিনিক্সের অ্যারিজোনা ফিনান্সিয়াল থিয়েটারে একটি কমেডি সেট চলাকালীন, ক্রিস অস্কারে ফিরে যাওয়াকে একটি অপরাধের দৃশ্যের সঙ্গে তুলনা করেছিলেন। ক্রিস বলেছিলেন যে, “তিনি আমার চেয়ে বড়। রাজ্য আমার এবং উইল স্মিথের মধ্যে লড়াই অনুমোদন করবে না।”

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের