মুক্তির আগেই ছবি থেকে সরে দাঁড়ালেন যশ, নেপথ্যে কোন রহস্য?

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১০ জুন মুক্তি পেতে চলেছে, ‘চিনে বাদাম’। এই ছবিতে অভিনয় করছেন, যশ দাশগুপ্ত, এনা সাহা। কিন্তু মুক্তির আগেই কী এমন হল নায়কের, যে মুক্তির আগেই ছবি থেকে সরে দাঁড়ালেন নায়ক। ‘চিনে বাদাম’ ছবির সঙ্গে আর থাকতে চান না যশ। রবিবার সকাল সকাল টুইট করে নায়ক নিজেই জানালেন এই কথা। আগামী ১০ জুন মুক্তি পেতে চলেছে শিলাদিত্য মৌলিক পরিচালিত এবং এনা সাহা প্রযোজিত ‘চিনে বাদাম’। এমনকী এই ছবির প্রচারও শুরু করেছিলেন তাঁরা জোরকদমে। কিন্তু হঠাৎ কেন এহেন ছন্দপতন!

আজ সকালে নায়ক নিজেই, টুইট করে জানিয়েছেন জারেক এন্টারটেনমেন্টের সঙ্গে কিছু ক্রিয়েটিভ মতবিরোধের কারণে তিনি আর এই ছবির সঙ্গে যুক্ত থাকতে চান না। তবে এই ছবিতে তিনি ১০০ শতাংশ দিয়ে অভিনয় করেছেন। তাই ছবির ক্ষতি হোক, তা তিনি কোনও ভাবেই চান না। শেষ বার্তায় নায়ক বলেছেন যে, পরিচালক এবং প্রযোজনা সংস্থাকে তাঁর অনেক অনেক শুভেচ্ছা। তবে ছবি মুক্তির দোরগোড়ায় এসে নায়কের এমন ভোল বদল, তাঁর আকস্মিক এমন সিদ্ধান্তে কী বলছেন প্রযোজক এবং পরিচালক?

একটি বেসরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরিচালকের বক্তব্য, যশ নিজে টুইট করে জানিয়েছেন এই কথা। সুতরাং তিনিই ভাল বলতে পারবে। তবে যতটা সম্ভব তিনি, অভিনেতার সঙ্গে যৌথভাবে কাজ করার চেষ্টা করবেন। শনিবার ছবির যে গানটি মুক্তি পেয়েছে, তা নিয়ে যশের কিছু সমস্যা ছিল। যশ যেহেতু বাণিজ্যিক ছবির ঘরানা থেকে এসেছে, তাই হয়তো, যশ তেমন কিছু আশা করছিল ‘চিনে বাদাম’ থেকে কিন্তু সেটা পরিচালক কিছুতেই করতে পারবেন না, তাহলে ছবিটি খারাপ হয়ে যাবে বলে ধারণা তাঁর।

এছাড়া এই বিষয়ে এই ছবির অন্যতম প্রযোজক অভিনেত্রী এনার মা বনানী সাহাও বলেছেন, এই বিষয়ে আপাততঃ তিনি কিছুই জানেন না। শুক্রবারও যশ সবার সঙ্গেই এই ছবির প্রচারে অংশ নিয়েছিলেন, কিন্তু এর মধ্যে আবার কী হয়ে গেল, সেটাই তাঁর বোঝার বাইরে। এছাড়া জারেক এন্টারটেনমেন্টের সঙ্গে আরও একটি ছবি করছেন যশ, যশের পরবর্তী ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন নুসরতও। তাহলে কী এই ছবি থেকেও সরে দাঁড়াবেন যশ, উত্তর সময় বলবে, আপাততঃ এই নিয়ে একটা জল্পনা শুরু হয়েছে।

‘আমার ভিডিও করছিলেন কেন!’ মেট্রোর মধ্যে যুবককে হাতেনাতে ধরলেন তরুণী, তারপর যা ঘটল…

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সব শেষ! টেম্পো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

চাকরির প্রলোভন দেখিয়ে নাবালিকাদের সঙ্গে যৌন নির্যাতন, ৭৮ বছরের বৃদ্ধকে কড়া শাস্তি দিল আদালত

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে সম্মান UAE-র

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক