ভারতে ঢাকাই সিনেমার শুটিং নিষিদ্ধ করল ইউনূস সরকার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারত-বাংলাদেশের সম্পর্ক ক্রমেই তলানিতে ঠেকছে। আইপিএল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছে বাংলাদেশ। পদ্মা পাড়ে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করেছে ইউনূস সরকার। এবার ভারতকে চাপে ফেলতে আরও এক পদক্ষেপ নেওয়া হয়েহে সরকারের পক্ষ থেকে। ভারতে হওয়ার কথা ছিল আগামী ঈদে মুক্তির তালিকায় থাকা একাধিক বাংলাদেশি সিনেমার শুটিং। সেখানে ভারতীয় অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে কারিগরি সহায়তায় যুক্ত থাকার কথা ছিল অনেকের। সেই মতো প্রযোজক ও পরিচালকেরা প্রস্তুতিও নিয়েছিলেন কিন্তু। সাম্প্রতিক ঘটনার পর দুই দেশের সম্পর্কের আঁচ পড়ল বিনোদন জগতেও। এবার ভারত নয় বাংলাদেশিদের শুটিংয়ের নতুন গন্তব্য হয়ে উঠেছে শ্রীলঙ্কা

সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশের শিল্পী-কলাকুশলীদের কাছে একে দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য অনুমতি পেতে দেরি, ভিসা–জটিলতা সহ একাধিক সমস্যা দেখা দিচ্ছে। নেপথ্যে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন। এই কারণেই বাংলাদেশের বিনোদন জগতের সদস্যরা ভারতকে ছেড়ে বেছে নিচ্ছেন শ্রীলঙ্কাকে। ইতিমধ্যে ‘রাক্ষস’ সিনেমার পরিচালক মেহেদী হাসান ২৮ সদস্যের একটি ইউনিট নিয়ে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিয়েছেন। মেহেদী হাসান বলেছেন, ‘পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের ভিসা পাওয়ার পরিবেশ আগের মতো অনুকূলে থাকবে না।” টানা ১৮ দিনের শুটিংয় হতে পারে শ্রীলঙ্কায়। এই রাক্ষস ছবিতে সিয়ামের বিপরীতে অভিনয় করছেন বাঙালি অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। বলিউডের একজন খল অভিনেতারও থাকার কথা রয়েছে।

আরও পড়ুন:  প্রেম জমে ক্ষীর! প্রেমিকার হাত ধরে মুম্বইয়ের ইভেন্টে হার্দিক, কবে দ্বিতীয় বিয়ে করছেন?

অন্যদিকে, আজ মঙ্গলবার থেকে বাংলাদেশে শুরু হচ্ছে আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন’ ঢাকার শুটিং। মুখ্য চরিত্রে রয়েছেন শাকিব খান। প্রাথমিকভাবে এই ছবিটির বড় অংশের শুটিং হওয়ার কথা ছিল  হায়দরাবাদে।  পরে যুক্ত হয় কলকাতা। সেই জায়গা বদল করা হয়েছে। এবার ছবির শুটিংও হবে শ্রীলঙ্কায়।   পুরো টিম সেখানকার কয়েকটি লোকেশন ঘুরে দেখেছে।  নাম না প্রকাশ করার শর্তে আরও  তিনটি ছবির পরিচালক ও প্রযোজক বলেছেন,   ভারতে ছবির গানের শুটিং করার কথা চিন্তা করলেও তা বদল করে শ্রীলঙ্কাতে  করা হয়েছে।  তবে এটাও জানিয়েছেন,  পরিস্থিতি স্বাভাবিক হলে বৈচিত্র্যময় ভারতের নানা জায়গা তারা  ব্যবহার করতে চান তারা।   বড় বাজেটের বেশ কয়েকটি গানের শুটিংয়ের ক্ষেত্রেও ভারতকে বাদ দিয়ে শ্রীলঙ্কাকে বেছে নিয়েছেন বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান ও শিল্পীরা।

 

ধেয়ে আসছে সুপার টাইফুন বাভি, চিনে টর্নেডোর আঘাতে নিহত বেড়ে ১৭

যেমন কর্ম, তেমন ফল! এনকাউন্টারে মৃত্যুর পর ছেলেকে শেষবার দেখতেও রাজি নন মা

বৈভবের জন্য কেন বাদ সঞ্জু? অবশেষে মুখ খুললেন কোচ গম্ভীর

জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য, নিহত লস্কর জঙ্গি কমান্ডার

হাসপাতালে পৌঁছানোর আগেই অটোতেই জন্ম চার সন্তানের, জন্মের পরই মর্মান্তিক মৃত্যু

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার, শেষ চার ম্যাচে থাকছে বিশেষ বল

পিগ আয়রনের কারখানায় অক্সিজেন সিলিন্ডার ফেটে ভয়াবহ বিপর্যয়! মৃত ৩

৪৫ হাজারে Samsung Galaxy ও Google Pixel ! জানেন কোথায় মিলবে সস্তায় ফোন?

বারুইপুর কাণ্ডে পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা, এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মন্ডল

নিম্নচাপের জেরে ভিজবে ৭ জেলা, প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি হাওয়া অফিসের

আমেরিকার হামলা জবাবে ‘ভয়াবহ প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের

অসম থেকে কন্যাকুমারী! দীর্ঘতম ট্রেনযাত্রায় দেখে ফেলুন দেশের নানা অফবিট গন্তব্য

বিশ্বকাপে প্রিয় দলের হার মানতে পারছেন না? জেনে নিন মন ভাল করার উপায়

বর্ষার জল থেকেই কানে সংক্রমণ? অবহেলা করলেই বাড়তে পারে বিপদ!