খেলায় জয়ী ফ্রান্স, হৃদয় জয় করে নিল মরক্কো

খেলা শেষে সোশ্যাল মিডিয়া তাদের প্রশংসায় উপচে পড়েছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আগামী রবিবার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে কারা কাদের মুখোমুখি হচ্ছে, তা আমরা সকলেই জেনে গিয়েছি। দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সের কাছে পরাজিত হয়েছে মরক্কো। তৃতীয় স্থান দখল করতে আগামী শনিবার তারা ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলতে নামবে। মরক্কো বিশ্বকাপের ফাইনালে পৌঁছতে ব্যর্থ হলেও তারা হৃদয় জয় করে নিয়েছে। খেলা শেষে সোশ্যাল মিডিয়া তাদের প্রশংসায় উপচে পড়েছে। নেটপাড়ার বাসিন্দারা মরক্কোর জন্য গেয়ে উঠল হৃদয়ের জয়গান।

ডন মোসেস মরক্কোর প্রশংসা করতে গিয়ে লিখেছেন, ইতিহাস মরক্কোর খেলা মনে রাখবে। সেমিফাইনালে ফ্রান্সের কাছে তারা দুর্ভাগ্যবশত হেরে গিয়েছে। ম্যাচে জয় পেতে মরক্কো আপ্রাণ চেষ্টা চালালেও তারা শেষ পর্যন্ত সফল হয়নি। খেলায় তারা পরাজিত হলেও বিশ্বের অগনিত ফুটবল ভক্তদের হৃদয় জয় করে নিয়েছে।

নেটপাড়ার বাসিন্দা আমিনাইজ্যাজ লিখেছেন, বিশ্বকাপ ফুটবলের ফাইনালে মরক্কোর যাওয়া রুখে দিয়েছে ফ্রান্স। ফাইনাল থেকে মাত্র কয়েক হাত দূরে তাদের থেমে যেতে হল। মরক্কোর এই পরাজয়ে অনেকেই কষ্ট পেয়েছেন। কষ্ট পেয়েছে মরক্কোর খেলোয়াড়েরা। এত কিছুর পরেও বলতে হয় খাতা-কলমে মরক্কো হারলেও মনের খাতায় তারাই জয়ী। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম আফ্রিকার কোনও একটি দেশ তৃতীয়স্থান দখলের জন্য মাঠে নামবে।

এক নেটনাগরিক লিখেছেন, ব্রাজিল অনেক আগেই বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে গিয়েছে। তবু মরক্কো ছিটকে যায়নি। তারা সেমিফাইনাল পর্যন্ত লডা়ই চালিয়ে গিয়েছে। এই দলটাই আগামীদিনে আরও উন্নতি করবে। 

আরও পড়ুন হারলেও মরক্কোকে কুর্নিশ প্রেসিডেন্ট বাইডেনের

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার