বিয়ে নিয়ে ঝামেলা, একই পরিবারের ৯ জনকে গুলি করে খুন পাকিস্তানে

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পাক-পুলিশ। 

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ে নিয়ে ঝামেলা। আর তার জেরে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৯ জনকে গুলি করে খুন করার অভিযোগ উঠল। বুধবার ঘটনাটি ঘটেছে পাকিস্তানের (Pakistan) খাইবার পাখতুনখাওয়া প্রদেশে (Khyber Pakhtunkhwa province)।  গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পাক-পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে মালাকান্দ জেলার বাটখেলা তেহসিলে ঘটনাটি ঘটেছে। বিয়ে নিয়ে ঝামেলার জেরে আত্মীয়দের ছোঁড়া এলোপাথাড়ি গুলিতে একই পরিবারের ৯ জন সদস্য নিহত হয়েছেন। মৃতদের মধ্যে তিনজন মহিলা এবং ছয়জন পুরুষ বলে জানিয়েছে পুলিশ। বুধবার যখন ঘটনাটি ঘটে তখন ঘুমন্ত অবস্থায় ছিলেন সবাই। ঘটনার পর ঘটনাস্থলে আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। দেহ উদ্ধার করে বটখেলা হাসপাতালে (Batkhela Hospital) ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ইতিমধ্যে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মুহম্মদ আজম খান (Caretaker Chief Minister Muhammad Azam Khan)। জেলার সব প্রবেশ ও প্রস্থান পথ সিল করে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘অভিযুক্তদের বিচারের আওতায় আনা হবে। নিহতের পরিবার সুবিচার পাবে।’

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান